বেনাপোলে সীমান্ত থেকে পিস্তল ম্যাগজি গুলি ও গাঁজা সহ তিন জন আটক

বেনাপোলে সীমান্ত থেকে পিস্তল ম্যাগজি গুলি ও গাঁজা সহ তিন জন আটক
বেনাপোল প্রতিনিধিঃ বেনাপোলের ঘিবা সীমান্ত থেকে ১১ টি পিস্তল ২২ টি ম্যাগজিন ৫০ রাউন্ড গুলি ও ১৪ কেজি গাঁজা সহ তিন জন চোরাচালান কারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
শনিবার (৫ সেপ্টেম্বর)  ভোরে বেনাপোল পোর্ট থানাধীন ঘিবা সীমান্ত থেকে এ অস্ত্র ও মাদকের চালনটি আটক করা হয়েছে।
আটককৃত আসামিরা হলেন, বেনাপোল পোর্ট থানাধীন  ঘিবা গ্রামের এজুবার মিয়ার ছেলে সাজজুল (৩০), একই থানার সর্বাঙ্গহুদা গ্রামের মৃত-সাবেদ আলীর ছেলে আলমগীর হোসেন (৪০),ও একই গ্রামের শহিদ বিশ্বাসের ছেলে আনারুল ইসলাম (৩৫)।
বিজিবি সন্ধা সাড়ে ৬ টায় এক প্রেস বিজ্ঞপতিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ঘিবা সীমান্ত এলাকা দিয়ে এক দল চোরাচালানকারিরা ভারত থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও মাদক নিয়ে বাংলাদেশ প্রবেশ করছে।এমন সংবাদের ভিত্তিতে ঘিবা সীমান্ত এলাকায় আভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছে থাকা তিনটি বস্তা থেকে  ১১ টি পিস্তল ২২ টি ম্যাগজিন ৫০ রাউন্ড গুলি ও ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল সেলিম রেজা জানান, আটককৃত আসামিদের অস্ত্র ও মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হবে। এবং উদ্ধার কৃত অস্ত্র ও মাদকের সিজার মূল্য ১২ লাখ ১৮ হাজার টাকা বলে জানান তিনি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।