তামিম হোসেন সবুজ”বেনাপোল(যশোর):দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বেনাপোলে ব্যাপক জাঁকজমক আলোচনা ও কেক কাটার মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল সাড়ে ৯ টার সময় প্রেস ক্লাব বেনাপোল এর সামনে থেকে স্থানীয় সাংবাদিক, রাজনৈতীক, সামাজিক, বিভিন্ন শ্রেনীর পেশাজীবী ও প্রশাসনের লোকের সমন্বয়ে একটি র্যালি বের হয়। র্যালিটি বন্দর নগরী বেনাপোলের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে প্রেস ক্লাবে আলোচনা ও কেক কাটা হয়।
এরপর সকাল ১০.৩০ টার সময়” প্রেসক্লাব বেনাপোলে” কেক কাটা ও আলোচনা সভায় ক্লাবের সহ-সভাপতি জামাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বেনাপোল বন্দর পরিচালক আমিনুল ইসলাম।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বেনাপোল কাষ্টমসের ইন্সপেক্টর মোস্তফা আল মামুন বেনাপোল পোর্ট থানার এস আই হারুনর রশিদ, এসআই মনির হোসেন, ট্রাফিক সার্জেন্ট আব্দুল মান্নান ,প্রেসক্লাব বেনাপোলের সাধারন সম্পাদক রাশেদুর রহামান রাশু, যুগ্ম সম্পাদক সাজেদুর রহমান, বন্দর প্রেসক্লাব বেনাপোলের সভাপতি কাজিম উদ্দিন, সাধারন সম্পাদক আজিজুল হক, সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান, বেনাপোল সীমান্ত প্রেসক্লাব বেনাপোল এর সভাপতি সাহিদুর রহমান শাহিন, সহ,সভাপতি বাচ্চু হাওলাদার,সাধারন সম্পাদক আয়ুব হোসেন পক্ষী,সাংগাঠনিক সম্পাদক,আসাদুজ্জামান রিপন,সহ সাংগাঠনিক তামিম হোসেন সবুজ,দৈনিক যায়যায়দিনের বেনাপোল প্রতিনিধি জি,এম আশরাফ, মিলন হোসেন খান,মশিয়ার রহমান কাজল, সেলিম রেজা ,ফারুক হোসেন, মনির হোসেন, ফারুক হোসেন, দেবুল কুমার দাস , শিশির কুমার দাস মুসলিম উদ্দিন পাপ্পু, নাসির উদ্দিন প্রমুখ।



