বেনাপোলে যাত্রীর পায়ুপথ থেকে ৬২ লক্ষ টাকার স্বর্ণ উদ্ধার

বেনাপোলে যাত্রীর পায়ুপথ থেকে ৬২ লক্ষ টাকার স্বর্ণ উদ্ধার
যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন থেকে ৬ পিচ (৬৯৬ গ্রাম ওজনের) স্বর্ণের বারসহ দুই পাসপোর্ট যাত্রীকে আটক করেছে বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দা ও তদন্ত সার্কেল। আটককৃতরা হলো, পটুয়াখালীর শাহজান মিয়ার ছেলে আবুল হোসেন ও শরিয়তপুরের আ: রাজ্জাক ব্যাপারীর ছেলে রিদয়।
বৃহস্পতিবার (২৫ মে) সকালে এ স্বর্ণের বারসহ তাদের আটক করা হয়।
বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দার উপপরিচালক জানান, চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে ভারতে স্বর্ণের একটি চালান পাচার হবে। এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভারত গামী ওই দুই সন্দেহভাজন যাত্রীকে আটক করে অফিসে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু প্রাথমিক ভাবে তারা অস্বীকার করলে, পরে জিজ্ঞাসাবাদে তারা স্বর্ণের কথা স্বীকার করে। এবং এসময় তাদের পায়ুপথ থেকে ৬ পিচ (৬৯৬ গ্রাম ওজনের) স্বর্ণেবার উদ্ধার করা হয়।
যার বাজার মুল্য আনুমানিক ৬২ লক্ষ টাকা।
স্বর্ণগুলো সরকারী কোষাগারে জমা প্রদান করা হয়েছে এবং আটক যাত্রীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এই কর্মকর্তা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।