বেনাপোল সীমা‌ন্তে ফেনসিডিলসহ আটক ১

স্টাফ রিপোর্টার বেনাপোল: বেনাপোল সীমান্ত থেকে ৪০০ বোতল ফেনসিডিলসহ শাহ আলম নামে এক মাদক পাচারকারীকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

শনিবার বিকেলে বেনাপোল সীমান্তবর্তী খড়িডাঙ্গা মাঠ থেকে তাকে আটক করা হয়। আটক আলম বেনাপোলের বারোপোতা গ্রামের রবিউলের ছেলে।

বিজিবি জানায়, গোপন খব‌রে জানা যায়, বেনাপোল সীমান্ত পথে মাদকের একটি চালান পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে বিজিবি’র সদস্যরা অভিযান চালায়।

এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা একটি বস্তা ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় ৪০০ বোতল ফেনসিডিলসহ একজনকে আটক করা হয়।

৪৯ ব্যাটালিয়নের বেনাপোল সদর বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার তরিকুল ইসলাম  জানান, ফেনসিডিলসহ আটক পাচারকারীকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।