বেনাপোল প্রতিনিধিঃ (যশোর): বেনাপোল চেকপোস্ট আন্তর্জাতিক কাস্টমস তল্লাশি কেন্দ্রে ভারত ফেরত যাত্রীদের কাছ থেকে বিপুল পরিমানে আমদানি নিষিদ্ধ ঔষধ ও সিগারেটের একটি চালান জব্দ করেছে কাস্টমস সদস্যরা।
রোববার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬ টায় কাস্টমস সদস্যরা এই ঔষধ ও সিগারেট জব্দ করেন।
কাস্টমস সুত্রে জানায়, এক ভারত ফেরত বাংলাদেশি পাসপোর্ট যাত্রীর সাথে থাকা দুটি ব্যাগ স্কানিং মেশিনে পরীক্ষার সময় ব্যাগের মধ্যে আমদানি নিষিদ্ধ ঔষধ ও সিগারেট পাওয়া যায়। এসময় ব্যাগ ফেলে কৌশলে পালিয়ে যায় ওই যাত্রী। পরে ব্যাগের মধ্য থেকে ৮,২০০ শলাকা বিদেশি সিগারেট ও ৪,৯২০ পিচ আমদানি নিষিদ্ধ ডায়াবেটিক ঔষধ পাওয়া যায়।
বেনাপোল চেকপোষ্ট কাস্টমসের রাজস্ব কর্মকর্তা স্বপন চন্দ্র শীল বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত মালামাল কাস্টমস আটক শাখায় জমা দেওয়া হয়েছে।

