× Banner
সর্বশেষ
জাতীয় সংসদ ভবনে সচিবালয় কমিশন বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ সয়াবিন তেল লিটার প্রতি নতুন দাম ১৯৯ টাকা নির্ধারণ সীমানার গাছ লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১ চট্টগ্রামে নৌবাহিনীর মেডিকেল কলেজের আনুষ্ঠানিক যাত্রা শুরু ঝিকরগাছায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; প্রতিষ্ঠানসহ দু’জনকে জরিমানা চট্টগ্রাম বন্দরে আর্থিক সুবিধা বাড়াতে চট্টগ্রাম পোর্ট অথরিটি –প্রাইম ব্যাংক কো-ব্র্যান্ডেড ভিসা ক্রেডিট কার্ড চালু পররাষ্ট্র উপদেষ্টার স‌ঙ্গে পাকিস্তানের হাই কমিশনারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের কৃষিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ হোম অফিস ও অনলাইন শিক্ষায় দেশের প্রথম অ্যাপভিত্তিক ডাটা বান্ডল ‘হোম কানেক্টিভিটি’ আনল বাংলালিংক

চীনের রাজধানী বেজিংয়ে নতুন করে করোনা সংক্রমণে একাংশে ফের লকডাউন

Kishori
হালনাগাদ: রবিবার, ১৪ জুন, ২০২০
বেজিংয়ে নতুন করে করোনা

করোনা ভাইরাসের উৎপত্তি প্রথম চীন থেকেই। পরে গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে মৃত্যুর হাতছানি সর্বত্রই। এই ভাইরাসের প্রভাব চীনের অনেকটাই কমে গিয়েছিল। কিন্তু আবারও নতুন করে চীনের রাজধানী বেইজিংয়ে   দেখা দিয়েছে। বেইজিংয়ে করোনা রোগীর সন্ধান পাওয়া যাওয়ায় একাংশে ফের লকডাউন ঘোষণা করা হয়েছে।

জানা গিয়েছে, নতুন করে করোনা সংক্রমণ চোখে পড়লে রাজধানী বেজিংয়ের বন্ধ করে দেওয়া হয়েছে বাজার। চলতি মাস অর্থাৎ জুনমাসে মারণ এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রত্যেকদিন বাড়বে। শুধু তাই নয়, জুন মাসের মাঝামাঝি সময়ে দিনে ১৫ হাজার করে বাড়বে।

এমনকি বন্ধ রাখা হয়েছে দক্ষিণ বেজিংয়ের এগারোটি আবাসন। মাংসের বাজারের খুব কাছেই নতুন করে ধরা পরেছে করোনা ক্লাস্টার। সাতটি ঘটনা জিনফাদি মিট মার্কেট থেকে, এদের মধ্যে ছয়’জনের বিষয়ে জানা গিয়েছে। পাশাপাশি নয়’টি স্কুল এবং কিন্ডারগার্ডেন বন্ধ করে দেওয়া হয়েছে।

উহান প্রদেশে প্রথম করোনা সংক্রমণের ছয়’মাস পরেই চিন ভ্যাক্সিন তৈরিতে তৎপরতা দেখিয়েছে, বিভিন্ন আন্তর্জাতিক ক্লিনিক্যাল ট্রায়ালেও অংশগ্রহণ করেছে চিন। প্রথমে মানুষ, বাঁদরের উপর পরীক্ষামুলকভাবে তা করা হয়েছে এবং সাধারন মানুষের জন্য তা এই বছরেই উপলব্ধ হবে বলেও জানা গিয়েছে।

চিন আশাবাদী যে ২০২১ সালের শুরুর দিকে ভ্যাক্সিন তৈরি করে বাজারে আনতে সক্ষম হবে দেশ। কিছু অভিভাবকরা ইতিমধ্যেই চিনের তৈরি ওষুধ বাচ্চাদের খাইয়ে পার্শ্বপ্রতিক্রিয়া পেয়েছেন এবং সে বিষয়ে প্রতিবাদ জানিয়েছেন।

চিন থেকেই যে করোনা ভাইরাসের সূত্রপাত, সেকথা এতদিনে মোটামুটি প্রমাণিত। কিন্তু ঠিক কবে থেকে আবির্ভাব হল করোনার? এই প্রশ্নের উত্তর নিয়ে এখনও সন্দেহ আছে।

উহানের হাসপাতালের পার্কিং লটের ছবি ব্যবহার করা হয়েছে এই সমীক্ষায়। তাতে দেখা যাচ্ছে খাতায়-কলমে ২০১৯ থেকে করোনা মহামারি শুরু হলেও তার আগে থেকেই উপসর্গ নিয়ে অনুসন্ধান শুরু করেছিল উহানের বাসিন্দারা। হাসপাতালে রোগীর সংখ্যাও বাড়তে থাকে।


এ ক্যটাগরির আরো খবর..