× Banner
সর্বশেষ
আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৩ এপ্রিল বৃহস্পতিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বগুড়ায় রেমিট্যান্স সুবিধাভোগীদের নিয়ে ব্র্যাক ব্যাংকের সচেতনতা কর্মসূচি আয়োজন ঝিকরগাছায় সরকারি রাস্তা ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান ESCAP মঞ্চে বাংলাদেশের নেতৃত্বের ছাপ, গুরুত্বপূর্ণ সেশনে সভাপতিত্ব করলেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব মাহবুবুর রহমানের স্মরণসভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে জমকালো আয়োজনে টি-১০ টেপ টেনিস টুর্নামেন্টের উদ্বোধন টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসে বাংলাদেশ-জাপান দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বৃদ্ধি সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা – স্বাস্থ্য প্রতিমন্ত্রী সাফজয়ী অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে সংবর্ধনা দিলো ডিএনসিসি

বীরশ্রেষ্ঠ সড়ক যাতায়াতের একেবারে অচল হয়ে পড়েছে

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০১৬

মধুখালী প্রতিনিধিঃ যার জন্ম না হলে স্বাধীন বাংলাদেশের জন্ম হতো না সেই লক্ষে ফরিদপুর জেলার মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নে সালামতপুর গ্রামে জন্ম গ্রহন করেন বীরশ্রেষ্ঠ মুন্সী আঃ রউফ। তার স্মৃতি ও অবদানের কথা ধরে রাখার জন্য তারই জন্মভূমি সালামতপুর গ্রামে গড়ে ওঠেছে তারই নামে বীরশ্রেষ্ঠ মুন্সী আঃ রউফ স্মৃতি যাদুঘর ও গণগ্রন্থগার লাইব্রেরী আবার তারই নাম করনে তৈরি করা হয় কামারখালী বাজার হইতে সালামতপুর যাদুঘর পর্যন্ত বীরশ্রেষ্ঠ সড়ক এই সড়ক দিয়ে কামারখালী ইউনিয়নের হাজার হাজার মানুষ চলাফেরা করে।

হঠাৎ করে নদীর পানি বৃদ্ধির কারনে এবং নদীর পানির টানে আইয়ুব আলীর বাড়ীর সামনের রাস্তা ভেঙ্গে যাওয়ায় মানুষের যাতায়াতের একেবারে অচল হয়ে পড়েছে। কামারখালী ইউনিয়নের রাস্তা ঘাট এতই খারাপ যে, এই ইউনিয়নে সুন্দর শিক্ষিত ছেলে মেয়ে থাকার পরও সুন্দরভাবে জাঁকজমকপূর্ণ ভাবে ভালো জায়গা বিবাহ শাদী হচ্ছে না যার ্একমাত্র কারন রাস্তা খারাপ।

তাছাড়া গত ২২-০৯-১৬ইং তারিখে কামারখালী ইউনিয়নের ইউ.পি সদস্য মোঃ ফরিদ হোসেন দয়ারামপুর তার নিজ বাড়ী হইতে মোটরসাইকেলে কামারখালী আসার পথে গন্ধখালী আইয়ুব মোল্যার বাড়ীর সামনের ভাঙ্গা রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেল সহ নদীতে পড়ে যায়। ফলে নদীর পানি কম হওয়ায় প্রাণে বেচে গেলেন।

এই রাস্তা মেরামত করার কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাহিদুর রহমান বিশ্বাস (বাবু) নিরালস ভাবে তার দলবল সহ গ্রামের মানুষ নিয়ে চেষ্টা ও পরিকল্পনা করে যাচ্ছেন কিভাবে কোন পরিস্থিতিতে এই রাস্তা মেরামত করা যায় এবং মানুষের পথ চলাচলের ব্যবস্থা করা যায়। তিনি আরো বলেন কোন বড় ধরনের সরকারি সাহায্য ছাড়া কোন ক্রমেই এ নদী ভাঙ্গন রাস্তা মেরামত করা সম্ভব নয়। তাই তিনি ইউনিয়নের জনগনের চলাচলের স্বার্থে এবং বীরশ্রেষ্ঠের যাদুঘরের দশনার্থীদের স্বার্থে মাননীয় সংসদ সদস্য উন্নয়নের রুপকার ফরিদপুর-১ আসনের জননেতা নয়নের মনি আব্দুর রহমান এর সার্বিক সাহায্য সহযোগিতা কামনা করেন।

পাশাপাশি স্থানীয় প্রকৌশলী অধিদপ্তর তথা উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার সার্বিক  সাহায্য সহযোগিতা কামনা করেন। যাতে বীরশ্রেষ্ঠের সড়ক যত দ্রুত সম্ভব মেরামত করা যায় তাহার সার্বিক  সাহায্য সহযোগিতা কামনা করেন।


এ ক্যটাগরির আরো খবর..