বিশ্ব ডায়াবেটিক দিবস ও কালীগঞ্জ ডায়াবেটিক হাসপাতালের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

বিশ্ব ডায়াবেটিক দিবস ও কালীগঞ্জ ডায়াবেটিক হাসপাতালের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ ঝিনাইদহের কালীগঞ্জে বিশ্ব ডায়াবেটিক দিবস পালন করা হয়েছে। একই সাথে কালীগঞ্জ ডায়াবেটিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকীও উদযাপন করা হয়।

শনিবার সকালে সমিতির অফিস কক্ষে প্রধান অতিথি ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার কেক কেটে দিবসটির শুভ সুচনা করেন। এ উপলক্ষে স্বাস্থ্য বিধি মেনে অফিস কক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা পরিষদের ভাইচ চেয়ারম্যান শিবলী নোমানী।

কালীগঞ্জ ডায়াবেটিক সমিতির সাধারন সম্পাদক গোলাম রসুলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশনের সভাপতি বাবু অজিৎ কুমার ভট্টাচার্য্য, সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ্বাস, প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন, সাংবাদিক সোহেল আহম্মেদ, ,আশিকুর রহমান সোহাগ, রিয়াজ মোল্যা, সমাজসেবক আব্দুল মতিন পাতা মিয়া ও ইফনুচ আলী সহ কালীগঞ্জ রিপ্রেজেন্টেটিভ এ্যাসোসিয়েশন (ফারিয়ার) সদস্যবৃন্দ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।