আব্দুস সালেক মুন্না মাগুরা প্রতিনিধি: বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন শ্রীপুর উপজেলায় মাগুরা খূলনা অঞ্চল আয়োজিত ২২ ফেব্রুয়ারী বিশ্ব চিন্তা দিবস পালন করা হয়।
মাগুরায় শ্রীপুর উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগীতায় বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন শ্রীপুর, মাগুরা খূলনা অঞ্চল আয়োজিত ২২ ফেব্রুয়ারী বিশ্ব চিন্তা দিবস পালন করা হয়। এ বিশ্ব চিন্তা দিবসে প্রধান অতিথি ছিলেন জনাব মো ইয়াছিন কবীর, উপজেলা নির্বাহী অফিসার শ্রীপুর, মাগুরা উপস্থিত ছিলেন জনাব নির্মল কুমার সাহা। অধ্যক্ষ শ্রীপুর সরকারী কলেজ, শ্রীপুর, মাগুরা। জনাব শেখ মইদুল ইসলাম অধ্যক্ষ শ্রীপুর মহিলা কলেজ, শ্রীপুর মাগুরা। জনাব, মশিয়ার রহমান চেয়ারম্যান শ্রীপুর ইউনিয়ন।
বর্ণাঢ্য র্যালী শেষে অতিথিবৃন্দ ফুলের শুভেচ্ছা গাইড স্কাফ ও চিন্তা ব্যাজ প্রদান করা হয়। পরে পবিত্র কালাম থেকে পাঠ জাতীয় সংগীত ও বিশ্ব সংগীত পরিবেশনের পর বিশ্ব দিবসের বানী পাঠ করেন জনাব মোছা: মর্জিনা খাতুন স্থানীয় কমিশনার, উপজেলা শ্রীপুর মাগুরা, খুলনা অঞ্চল। অতিথি বৃন্দ চিন্ত দিবসের উপর আলোচনা করেন। তারপরে গার্ল গাইডেরা প্রতিযোগিতা কবিতা মুলক আবৃতিতে সাংস্কৃতিক অনুষ্ঠান নাচ, গান ও অংশ গ্রহন করে। প্রধান অতিথি বিজয়ী গাইডের হাতে ক্রেস্ট তুলে দেন।
উক্ত অনুষ্ঠানে ২১টি মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০০গাইড ও ২০ গাইডার সহ ২২০জন অংশ গ্রহন করে। ট্যাপস এর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তী হয়।


