× Banner
সর্বশেষ
কালীগঞ্জে জমি ও পারিবারিক বিরোধে হামলা, গৃহবধূ আহত ফ্যামিলি কার্ড প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক মুক্তির আধুনিক সনদ – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী রাঙ্গামাটি বরকলে পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত গড়লেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান UNESCAP-এর অধিবেশনে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য: বায়োইকোনমি রেজ্যুলেশন গৃহীত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত লালমনিরহাট মৎস্য গবেষণা ইনস্টিটিউট মৎস্য সম্পদ উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে – আসাদুল হাবিব দুলু বিগত সরকারের লুটপাটের কারণে আমরা ঋণের বিশাল বোঝা পেয়েছি – তথ্যমন্ত্রী হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর মুন্সীগঞ্জে জেনারেল হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং বদলে দিয়েছে গ্রামবাংলার রেমিট্যান্সের চিত্র ২০২৫ সালে ২,৭২০ কোটি টাকা বিতরণ

নিউজ ডেস্ক

বিএনপি’র সাথে ওয়ান-ইলেভেনের উপকারভোগীরাও সক্রিয় -তথ্য ও সম্প্রচার মন্ত্রী

admin
হালনাগাদ: রবিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২২
খালেদা জিয়ার ‘মাদার অব ডেমোক্রেসি’ টাকা দিয়ে কেনা : ড. হাছান মাহমুদ

তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি’র সাথে ওয়ান ইলেভেনের উপকারভোগীরাও সক্রিয় হয়েছেন। আজ নাটোর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি একথা বলেন।

ড. হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি’র দুঃশাসন আর দুর্নীতির কারণে ওয়ান-ইলেভেনে দুই বছরের জরুরি সরকার এসেছিল। ঐ সময়ে ড. কামাল হোসেন ঐ সরকারকে সার্টিফিকেট দেন-যতদিন ইচ্ছা ক্ষমতায় থাকুন। সুজনও ঐ সময় তাদের সাথে ছিল। ওয়ান-ইলেভেনের উপকারভোগীরা আবারও সরব হয়েছে। তারা অনলাইনে সভা করছে, জাতিকে নসিহতের নামে ষড়যন্ত্র করছে, বিভ্রান্তি ছড়াচ্ছে। এটি অশুভ লক্ষণ। আওয়ামী লীগের নেতা-কর্মীরা জনগণকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্র মোকাবেলা করবে।’

সম্প্রচারমন্ত্রী বলেন, শেখ হাসিনার রক্ত পরাভব জানে না, আপস জানে না। অসংখ্যবার হত্যা চেষ্টা করা হলেও দীপ্ত পদভারে তিনি দেশের মানুষের অধিকার আদায়ের সংগ্রামকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। বিএনপি’র রাজনীতি বিভ্রান্তি, অপপ্রচার আর গুজব রটানোর রাজনীতি।

হাছান মাহমুদ বলেন, ‘নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে গঠিত সার্চ কমিটির মধ্যে মির্জা ফখরুল সাহেবরা আওয়ামী লীগ খুঁজে পান। অথচ তাদের মধ্যে চারজন সাংবিধানিক পদধারী নিরপেক্ষ ব্যক্তি। তারা সারাদেশে আওয়ামী লীগ দেখতে পান। মির্জা ফখরুল সাহেবকে যদি জ্বিনে ধরে থাকে, তবে তা তাড়ানোর জন্য তাদের নেতাকর্মীদের অনুরোধ জানাই।’

স্থানীয় শংকর গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামে জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের কার্যক্রম শুরু হয়। বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান সম্মেলন উদ্বোধন করেন। কেন্দ্রীয় ও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ সম্মেলনে বক্তব্য রাখেন।


এ ক্যটাগরির আরো খবর..