বিএনপি কি রাজনীতির ইস্যু খোঁজতে চায়?’

বিশেষ প্রতিবেদকঃ  খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য সিএমএইচের চেয়ে ভালো আর কেউ গ্যারান্টি দিতে পারবে না। তাই খালেদা জিয়াকে সর্বশেষ প্রস্তাব দেওয়া হয়েছে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা নেওয়ার জন্য। আর খালেদা জিয়া সিএমএইচে যেতে চাচ্ছেন না, তাহলে আমি জানতে চাই, বিএনপি কি খালেদা জিয়ার চিকিৎসা চায়, নাকি এ নিয়ে রাজনীতির ইস্যু খোঁজতে চায়?’ এ নিয়ে প্রশ্ন তুলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ বৃহস্পতিবার আসন্ন ঈদ উপলক্ষে মহাখালী বাস টার্মিনাল পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এক প্রশ্নের জবাবে মন্ত্রী এই প্রশ্ন তুলেন।

সরকার এখন অন্য কোথাও খালেদা জিয়ার চিকিৎসার ব্যবস্থা করবে কি না এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরো বলেন, সিএমএইচে জিয়া পরিবার কেন চিকিৎসা নিতে চায় না? এটা তো সামরিক বাহিনীর হাসপাতাল। সামরিক বাহিনীকে খালেদা জিয়া কি বিশ্বাস করেন না।’

এর আগে আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জানান, সিএমএইচে চিকিৎসা নিতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া অস্বীকৃতি জানিয়েছেন। এখন তিনি (খালেদা জিয়া) চাইলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা নিতে পারেন।

এদিকে ঈদকে কেন্দ্র করে সড়ক পথে ঘরমুখী মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে গ্রহণ করা বিভিন্ন পদক্ষেপের তদারকি ও মানুষজনের সঙ্গে কথাবার্তা বলা শেষে, অতীতের যেকোনো বছরের তুলনায় মানুষ এবার স্বাচ্ছন্দ্যে বাড়ি যেতে পারছে বলে দাবি করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এ সময় মন্ত্রী বলেন, রাস্তার জন্য কোথাও যানজট সমস্যা হচ্ছে না, অতিবর্ষণের কারণে কোথাও কোথাও ধীরগতিতে চললেও গাড়ি রাস্তায় থেমে থাকছে না। এবার এটা একটা ভালো দিক।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।