× Banner
সর্বশেষ
সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি -তথ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র-সৌদি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি: বেসামরিক কর্মসূচির আড়ালে বাড়ছে কৌশলগত উদ্বেগ বাংলাদেশ-থাইল্যান্ড বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা নতুন উচ্চতায় নেওয়ার আহ্বান ফিলিপাইনে শুরু ৩৩তম আসিয়ান আঞ্চলিক ফোরামের বৈঠক এলএনজি টার্মিনালে ত্রুটি, দেশজুড়ে তীব্র গ্যাস সংকট নয়াদিল্লিতে ফের উত্তেজনা, বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে আহত ৫ মধ্যপ্রাচ্যে উত্তেজনায় ফের বাড়ল তেলের দাম, ব্রেন্ট ছাড়াল ৯৬ ডলার হাম ও ডেঙ্গুর দ্বৈত আতঙ্কে দেশ, বাড়ছে শিশু ও সাধারণ মানুষের ঝুঁকি দেশের ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়া র পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত চীনের ১ লাখ ডলার সহায়তা: বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্তদের পাশে বাংলাদেশ রেড ক্রিসেন্ট

ডেস্ক

দূরত্ব হিসেবে বাড়তে চলেছে ট্রেনের ভাড়া

Dutta
হালনাগাদ: রবিবার, ১৭ মার্চ, ২০২৪
ট্রেনের টিকিট

দূরত্ব হিসেবে বাড়তে চলেছে ট্রেনের ভাড়া। আগামী ১ এপ্রিল থেকেই কার্যকর হবে। সেই সঙ্গে বিশেষ কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান ট্রেনের কোনো কামরা ভাড়া নিতে চাইলে শ্রেণিভেদে বাড়তি ভাড়া বা রিজার্ভেশন সার্ভিস চার্জ দিতে হবে।

রোববার (১৭ মার্চ) রেলওয়ে সূত্র এ তথ্য জানা গেছে। নতুন ভাড়া ব্যবস্থায় ০-১০০ কিলোমিটারের জন্য ০ শতাংশ হারে, ১০১-২৫০ কিলোমিটারে ২০ শতাংশ হারে, ২৫১-৪০০ কিলোমিটারে ২৫ শতাংশ হারে এবং ৪০০ কিলোমিটারের বেশি দূরত্বের জন্য ৩০ শতাংশ হারে ভাড়া বাড়বে।

জানা গেছে,দ বর্তমানে রেল ভ্রমণে ১০১ থেকে ২৫০ কিলোমিটার পর্যন্ত ভাড়ার ওপর ২০  শতাংশ, ২৫১ থেকে ৪০০ কিলোমিটারে ২৫ শতাংশ এবং ৪০১ কিলোমিটারে ৩০ শতাংশ যে রেয়াতি সুবিধা ছিল তা আর থাকছে না। এবার দূরত্ব হিসেবে উল্টোটা হবে। এতে করে দূরের গন্তব্যের ট্রেনের ভাড়া সর্বোচ্চ ৩০ শতাংশ পর্যন্ত বেড়ে যাবে। সর্বনিম্ন ভাড়া বাড়বে ১০ শতাংশ। তবে ১০০ কিলোমিটারের কম দূরত্বের ক্ষেত্রে ভাড়া অপরিবর্তনশীল থাকবে।

 এ ছাড়া অগ্রিম আবেদনের মাধ্যমে সংযুক্ত বাড়তি কোচ বা বাড়তি চাহিদার সময়ে সংযোজিত কোচের টিকিটে শোভন শ্রেণির ক্ষেত্রে ২০ শতাংশ, স্নিগ্ধা ও অন্যান্য উচ্চশ্রেণিতে ৩০ শতাংশ রিজার্ভেশন সার্ভিস চার্জ আরোপ করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..