× Banner
সর্বশেষ
শার্শা থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক বাংলাদেশ ও নেপালের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক অত্যন্ত নিবিড় – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী রাষ্ট্রপতি জেলা প্রশাসকদের বলেন – মাঠ প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব প্রতিষ্ঠায় নেতৃত্ব দেবেন পরীক্ষা গ্রহণের জন্য প্রতি উপজেলায় আলাদা পরীক্ষাকেন্দ্র হবে – শিক্ষামন্ত্রী শপথ গ্রহণ করলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি দেশে হামের টিকা পেয়েছে ৮১ শতাংশ শিশু – স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক চলছে ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিকের পথে – বাণিজ্যমন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জামায়াত নেতাদের সঙ্গে তুরস্কের হুদা পার্টির ভাইস চেয়ারম্যানের সাক্ষাৎ

বাগেরহাটে বাস মাইক্রোর মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেলো ২ জনের গুরুতর আহত২

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৩ মে, ২০১৯

শেখ সাইফুল ইসলাম কবির.সিনিয়র স্টাফ রিপোর্টার,বাগেরহাট : বাগেরহাটের ফকিরহাট উপজেলায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত ও ২জন গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলার ঢাকা–মাওয়া মহাসড়কের নোয়াপাড়া এলাকায় ঢাকাগামী মাইক্রোবাস ও খুলনাগামী দিগন্ত পরিবহন বাসের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা দু’জনই মাইক্রোবাসের যাত্রী। তাদের নাম পরিচয় জানা যায়নি।

ফকিরহাট কাটাখালী হাইওয়ে থানা পুলিশের ওসি রবিউল ইসলাম জানান, সকাল ৮টার দিকে ফকিরহাটের নোয়াপাড়া এলাকায় মাইক্রোবাস ও বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুজন নিহত ও এক যাত্রী আহত হন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আহত যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। মরদেহ ২টি কাটাখালী হাইওয়ে থানায় রাখা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার সকালে খুলনা-মোংলা সড়কের রামপাল সদরের মালিডাঙ্গা চেয়ারম্যানের মোড়ে মাহেন্দ্র ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ৩ জন নিহত ও মাহেন্দ্রর ৬ যাত্রী আহত হন।


এ ক্যটাগরির আরো খবর..