বাগেরহাটে কোরবানীর পশুর হাট শেষ মুহূর্তে জমে উঠেছে

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট অফিস: বাগেরহাটে শেষ মুহূর্তে জমে উঠেছে কোরবানির পশুর হাট। এসব হাটে বিদেশি জাতের গরুর চেয়ে দেশি গরুর চাহিদা একটু বেশি। গেলো বছরের তুলনায় এ বছর বাগেরহাটের পশুর হাটগুলোতে গরুর দাম নাগালের মধ্যে বলে দাবি ক্রেতাদের। তবে বিক্রেতারা বলছেন, ভারতীয় গরু আসায় এ বছর তাদের তেমন লাভ হবে না।

পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে বাগেরহাটে ৫০ হাজার দেশি গরু ও ৫৫ হাজার ছাগল, ভেড়া বিক্রির জন্য প্রস্তুত করা হয়। জেলা সদরসহ নয়টি উপজেলার ৩৩টি স্থায়ী ও অস্থায়ী হাটবাজারগুলোতে কোরবানি উপলক্ষে প্রতিদিন ট্রাক ও ট্রলিতে করে বিভিন্ন প্রান্ত থেকে গরু আসছে। তবে বিদেশি বা ফার্মের গরুর চেয়ে দেশীয় জাতের গরু বেশি কিনছেন ক্রেতারা।
হাটগুলোতে এ বছর দেশি গরুর চাহিদা বেশি। বিগত যেকোনো বছরের তুলনায় এ বছর গরুর দাম কম। তাই কোরবানি ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গেই গরু ক্রয় করছেন ক্রেতারা। আর ক্রেতাদের চাহিদা অনুযায়ী এ বছর হাটে উঠছে দেশি গরু।

বাগেরহাট জেলার মানুষ সঠিক গরু দিয়ে কোরবানি দিতে পারে তার জন্য প্রতিটি হাটে প্রাণিসম্পদ অধিদপ্তরের পক্ষ থেকে টহল টিম মোতায়েন করা হয়েছে। গরুর হাটগুলোতে ক্রেতা ও বিক্রেতাদের নিরাপত্তার জন্য পুলিশ সদস্যরা কাজ করছে।

এছাড়াও হাটগুলোতে জাল টাকার মেশিনের মাধ্যমে টাকা চেক করে নেয়ার জন্য বার বার মাইকিং করে সচেতন করা হচ্ছে।

সরেজমিনে অনুসন্ধানে গিয়ে জানা যায়, কোরবানীর ঈদের বেশ কয়েকদিন বাকী থাকলেও পশুর হাটে দেশী বিদেশী বিভিন্ন জাতের হাজার হাজার পশুতে বাজার এখন মুখোরিত হয়ে পড়েছে। সকাল হতে সন্ধ্যা পর্যন্ত হাজার হাজার পশু বাজারে উঠছে। দাম ও ক্রেতাদের নাগালের মধ্যে। ভারতীয় পশু দেশে আমদানী না হওয়ায় চাষি ও ব্যাবসায়ীরা লাভবান হবেন বলেও তাদের ধারনা। মোঃ ইকবাল হোসেন
খুলনার বটিয়াঘাটা এলাকার বাইনতলা এলাকা হতে তিনি একটি বিদেশী জাতের সাড় নিয়ে এসেছেন। ২ল টাকা দাম চেয়েছেন, কিন্তু ক্রেতারা ১ল ৬০হাজার টাকা দাম বলেছেন।

গোপালগঞ্জ জেলার মকসেদপুর এলাকা হতে কামাল নামের জনৈক ব্যাবসায়ী ৫টি বিদেশী জাতের সাড় বাজারে বিক্রয় করতে এনেছেন। প্রতিটি সাড় ১ল ৫০হাজার টাকা দাম চেয়েছেন। ক্রেতারা ১ল ২০হাজার টাকা বলেছেন। টেকেরহাট মাদারীপুর মোল্লাহাট পিরোজপুর বরিশাল ও কুষ্টিয়া মেহেরপুর হতে ডেয়ারী ফার্ম মালিকরা এসেছেন ৪/৫টি বড় বড় ষাড় বিক্রয় করতে।

তারা বলেন, বেতাগা পশুর হাট দনি-পশ্চিমাঞ্চলের শ্রেষ্ট হাট শুনে তারা ট্রাকে করে সাড় গুলি এনেছেন। মূল্যও ভাল পেয়েছেন। মংলার ফয়সাল ও হাছিবুর খুলনার গল্লামারী এলাকার তুহিন যাত্রাপুরের আব্দুল হক ও পিরোজপুরের শামীম কাজি এসেছেন ২টি ষাড় ক্রয় করতে। তিনি বলেন. বাজেটের সাথে মিলছে না। তবে ভারতীয় পশু বাজারে না ওঠায় তারা ক্রয় মতার মধ্যে রেখে পশু ক্রয় করতে পারবেন বলেও তাদের দাবী।

ব্যাবসায়ী ইকবাল হোসেন, সোবহান শেখ সহ একাধিক ব্যাক্তিরা বাগেরহাট টুয়েন্টি ফোরকে বলেন, বাজারের মনিটরিং ব্যাবস্থা অত্যান্ত ভাল। বাজারে প্রবেশে পানি কাদা নেই। তাছাড়া সর্ব সময় বাজারে রয়েছে পশুর চিকিৎসার জন্য একটি মেডিকেল টিম। যারা অসুস্থ্য পশুর চিকিৎসা করবেন। এছাড়া পুলিশ প্রশাসন ও ব্যাংক কর্তৃপ জাল টাকা পরিমাপের যন্ত্র নিয়ে বসেছেন। হাজার হাজার বিভিন্ন জাতের পশুতে বেতাগা পশুর হাট এখন মুখোরিত হয়ে পড়েছে।

এছাড়া ছাগল ভেড়া ও মহিষ বাজারে উঠেছে। প্রতি সপ্তাহের সোমবার ও শুক্রবার সকাল হতে গভীর রাত পর্যন্ত চলে ক্রেতাদের পশু ক্রয় বিক্রয়। বেতাগা পশুর হাট পরিচালনা কমিটির তত্বাবধায়ক আনন্দ কুমার দাশ বাগেরহাট টুয়েন্টি ফোরকে বলেন, অন্যান্য বছরের তুলনায় এবার পশুর হাটে বিপুল পরিমানে পশু উঠেছে। যার দামও ক্রেতাদের নাগালের মধ্যে।

এব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বেতাগা ইউপি চেয়ারম্যান স্বপন দাশ বাগেরহাট টুয়েন্টি ফোরকে বলেন, বেতাগা পশুর হাটের ব্যাবস্থা ভাল হওয়ায় দুর দুরান্ত হতে বিপুল পরিমানে গবাদী পশু আসতে শুরু করেছে। আর এজন্য আমাদেরকে পুলিশ প্রশাসন ও উপজেলা প্রাণী সম্পদ দপ্তর এবং ব্যাংক কর্তৃপ সর্বসময় সহযোগীতা করছেন।

অপর এক বিক্রেতা বলেন, গরুর দাম তুলনামূলকভাবে অনেক কম। দেশি গরুর চাহিদা আছে। তবে ক্রেতারা সঠিক দাম বলছে না। এদিকে গবাদি পশুর দাম কম হওয়ায় ক্রেতারা অনেক খুশি। কোরবানির গরু কিনতে আসা এক ক্রেতা বলেন, ‘বাজারে অনেক গরু উঠছে। গরুর দাম অন্যান্য বছরের তুলনায় কম মনে হচ্ছে। কারণ বিভিন্ন জায়গা থেকে ভারতের গরু বাজারে আসছে। এছাড়া উত্তরবঙ্গে বন্যা হওয়ার কারণে গরুর দাম কম বলে মনে হচ্ছে।

আরেকজন ক্রেতা বলেন, ‘দেশি গরু কেনার জন্য এসেছি বাজারে। দাম-দর মিললে গরু কিনবো।’ বাগেরহাট পৌরসভার মেয়র খান হাবিবুর রহমান বলেন, মানুষ শান্তিপূর্ণভাবে হাটে এসে যেনো গরু কিনতে পারে সে ব্যবস্থা করা হয়েছে। সেসঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন আমাদের সাহায্য করছে।

কোরবানির আগের রাত পর্যন্ত এসব হাটে সুষ্ঠুভাবে বেচাকেনা চলবে এমন প্রত্যাশা করছে ব্যবসায়ীরাও।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।