× Banner
সর্বশেষ
একনেকে উত্থাপিত ১৭টি প্রকল্পের মধ্যে ১৫টি প্রকল্প পাস : অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও পাচার হওয়া অর্থ ফেরতসহ ২১ প্রস্তাব ইআরএফের ডিজিটাল প্ল্যাটফর্মকে একটি নিয়ম-নীতি ও শৃঙ্খলার মধ্যে আনা জরুরি – তথ্যমন্ত্রী শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে এসএসসি, ডিসেম্বরেই সব পরীক্ষা শেষ করার পরিকল্পনা সরকারের নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃত্যু প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের দশম সভা মধুখালীতে স্বাস্থ্যসচেতনতা বাড়াতে দুইদিনব্যাপী শারীরিক ব্যায়াম প্রশিক্ষণ, শেষে সনদ বিতরণ চিকিৎসাধীন প্রবাসী বাংলাদেশিদের খোঁজ নিলেন রাষ্ট্রদূত গাজীপুরের টঙ্গীতে ঘর থেকে ছেলের, রেললাইন থেকে বাবার মরদেহ উদ্ধার সাবেক শিক্ষা উপমন্ত্রী গোলাম সারোয়ার মিলন মারা গেছেন

নিউজ ডেস্ক

বাংলাদেশ ২০২৬ সাল থেকে উন্নয়নশীল সমৃদ্ধ দেশ -খাদ্যমন্ত্রী

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২
উন্নয়নশীল সমৃদ্ধ দেশ

তলাবিহীন ঝুড়ি থেকে বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়নের রোল মডেল।  প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই স্বল্পোন্নত দেশ থেকে ২৩ নভেম্বর ২০২৬ সাল থেকে বাংলাদেশ উন্নয়নশীল সমৃদ্ধ দেশের কাতারে পৌঁছাবে। বলেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

আজ বৃহস্পতিবার (২৪ মার্চ) নওগাঁর এটিম মাঠে উন্নয়নশীল দেশে উত্তরণ উদযাপন উপলক্ষে আয়োজিত মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুর্বণজয়ন্তীতে গৌরবোজ্জ্বল এমন একটি অর্জন বিশ্বের বুকে বাংলাদেশকে অনন্য উচ্চতায় আসীন করছে। এ অর্জন সমগ্র জাতির জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের।

সাধন চন্দ্র মজুমদার বলেন, ২০০৮ সালের পূর্বে দেশের অর্থনীতি আর ২০২২ সালের অর্থনীতির আকার এক নয়। বাংলাদেশের গ্রামীণ অর্থনীতি এখন অনেক শক্তিশালী। এই মজবুত অর্থনৈতিক ভিত্তির ওপর দাঁড়িয়ে এখন এদেশের অর্থনীতি।

উল্লেখ্য, গত ২৪ নভেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের উন্নয়নের জন্য চূড়ান্ত অনুমোদন দেয়। এই অনুমোদন ৫ বছরের প্রস্তুতিমূলক সময়সহ ২৩ নভেম্বর ২০২৬ সাল থেকে বাংলাদেশ উন্নয়নশীল দেশ হিসেবে পরিগণিত হবে বলে আশা করা হচ্ছে।

জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসানের সভাপতিত্বে পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া, সিভিল সার্জন ডা. আবু হেনা রায়হানুজ্জামান সরকার, নওগাঁ সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক শরিফুল হক খান, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আল মামুন হক এবং কৃষি বিভাগের উপপরিচালক কৃষিবিদ আব্দুল ওয়াদুদ বক্তব্য রাখেন।


এ ক্যটাগরির আরো খবর..