× Banner
সর্বশেষ
নতুন বাংলা বছর ১৪৩৩-কে উৎসর্গ করেছে ‘বর্তমান সরকার -তথ্যমন্ত্রী কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী নড়াইলে সনাতন সম্প্রদায়ের ভোলানাথে আশীর্বাদ কামনায় ঐতিহ্যবাহী খেজুর সন্ন্যাসী অনুষ্ঠিত নতুন বাংলা বছরে চাষীর হাতে ‘কৃষক কার্ড’ তুলে দিতে টাঙ্গাইলের পথে প্রধানমন্ত্রী জামায়াতে ইসলামীর বৈশাখী শোভাযাত্রা বৈশাখী শোভাযাত্রা উপ‌ভোগ করেছেন ইইউ-নরও‌য়ের রাষ্ট্রদূতসহ বিদেশি কূটনীতিকরা কৃষক কার্ড দেশের আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখবে বলে উপদেষ্টা মাহ্‌দী আমিনের আশাবাদ বাংলা নববর্ষ উদযাপন ঘিরে নিরাপত্তা রক্ষায় ঢাকায় ২০ প্লাটুন বিজিবি মোতায়েন নববর্ষকে স্বাগত জানিয়ে ঢাবিতে ‘বৈশাখী শোভাযাত্রা’ মানুষের ঢল বাংলা সনের প্রবর্তক কে? সম্রাট আকবর নাকি মহারাজ শশাঙ্ক

নিউজ ডেক্স

বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে ছয় দিনব্যাপী যৌথ বিমান মহড়া

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২২
বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে ছয় দিনব্যাপী যৌথ বিমান মহড়া

বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে ছয় দিনব্যাপী যৌথ বিমান মহড়া ২০ ফেব্রুয়ারি শুরু হচ্ছে।

বাংলাদেশ বিমানবাহিনী এবং জাপানের ইয়োকোটা সামরিক ঘাঁটিতে অবস্থানরত মার্কিন বাহিনীর ৩৭৪তম এয়ারলিফট উইং যৌথ এ মহড়ায় অংশ নেবে।

প্যাসিফিক এয়ার ফোর্সের স্পন্সরে অনুষ্ঠেয় এই দ্বিপক্ষীয় টেকটিক্যাল এয়ারলিফট মহড়ার নাম দেওয়া হয়েছে ‘কোপ সাউথ ২২’। কুর্মিটোলা ক্যান্টনমেন্ট ঢাকা এবং অপারেটিং লোকেশন আলফা, সিলেট বাংলাদেশে এ যৌথ মহড়া অনুষ্ঠিত হবে।

প্রায় ৭৭ জন মার্কিন এয়ারম্যান যুক্তরাষ্ট্রের ৩৬তম এয়ারলিফট স্কোয়াড্রন থেকে দুটি সি-১৩০জে সুপার হারকিউলিস বিমান নিয়ে মহড়ায় অংশ নেবে। প্যাসিফিক এয়ারফোর্সের পাবলিক অ্যাফেয়ার্স বিভাগের ঘোষণায় এ কথা বলা হয়। এতে আরও বলা হয়েছে, দুটি সি-১৩০জেএস নিয়ে বাংলাদেশের সশস্ত্রবাহিনীর প্রায় ৩০০ জন মহড়ায় অংশ নেবেন।


এ ক্যটাগরির আরো খবর..