× Banner
সর্বশেষ
আজ ২৬ মে (১১ জ্যৈষ্ঠ) মঙ্গলবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (২৬ মে) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলায় ‘মুক্তধারা-জিএফবি সাহিত্য পুরস্কার’ পেলেন ড. আব্দুন নূর প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য ভাড়ায় ছাড় উদ্বোধন, আন্তনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ চালুর ঘোষণা – সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আজ হজের প্রথমদিন, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনার প্রান্তর, তাঁবুতে হাজীদের খোঁজ নিচ্ছেন ধর্মমন্ত্রী পাটুরিয়া ফেরিঘাটে অতিরিক্ত ভাড়া আদায় ও অনিয়মের দায়ে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ – নৌপরিবহন প্রতিমন্ত্রীর ব্রাহ্মণবাড়িয়ার দৃষ্টি প্রতিবন্ধী সংগীতশিল্পী পরিবারকে অর্থ সহায়তা দিলেন – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী কুমিল্লায় হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী আগামী ১ জুন শিশু রামিসা হত্যা মামলার বিচার শুরু – আইনমন্ত্রী মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ জনের পরিবারে প্রশাসনের সহায়তা

Desk

বাংলাদেশ এয়ারলাইনসের সুবর্ণজয়ন্তীতে ৫০ বছর পূর্তির লোগো উন্মোচন ৪ জানুয়ারি

Dutta
হালনাগাদ: শনিবার, ২০ নভেম্বর, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/biman-1.jpg

একটি ডিসি-৩ উড়োজাহাজ নিয়ে যাত্রা শুরু করা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহরে এখন ২১টি উড়োজাহাজ  আগামী ৪ জানুয়ারি, ২০২২ বিমানের সুবর্ণজয়ন্তী উদযাপনকে সামনে রেখে ৫০ বছর পূর্তির লোগো উন্মোচন করা হবে।

শনিবার (২০ নভেম্বর) সন্ধ্যায় বিমানের প্রধান কার্যালয় বলাকার সবুজ চত্বরে আয়োজনটি অনুষ্ঠিত হবে। মুজিববর্ষ উপলক্ষে রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনস আয়োজন করছে আলোচনা সভা এবং ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শিরোনামে এক সাংস্কৃতিক অনুষ্ঠান।

বিমান সূত্র জানিয়েছে, ১৯৭২ সালের ৪ জানুয়ারি পথচলা শুরু করে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। আগামী বছর ৪ জানুয়ারি ৫০ বছরে পদার্পণ করবে রাষ্ট্রীয় এই উড়োজাহাজ সংস্থাটি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রত্যক্ষ তত্ত্বাবধানে ও সার্বিক সহযোগিতায় এয়ারলাইনসটির পথচলা শুরু হয়। এ পথচলার ৫০টি বছর অতিবাহিত হতে চলেছে। এই দীর্ঘ যাত্রাপথে অসংখ্য মানুষের সান্নিধ্যে ও ভালোবাসায় সিক্ত হয়েছে বিমান।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বিমান বাংলাদেশ এয়ারলাইনস বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণ করেছে এবং তা বাস্তবায়ন করছে। ‘মুজিববর্ষ’ উপলক্ষে বিমানের নিজস্ব ১৬টি উড়োজাহাজে মুজিববর্ষের লোগো ছাপানো হয়েছে। উড়োজাহাজের অভ্যন্তরে ইন-ফ্লাইট এন্টারটেইনমেন্ট-এর প্রতিটি সিটের এলইডি মনিটরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কিত তিন মিনিটের ভিডিও, লোগো ও ছবি (মনিটর অন করার পর বাধ্যতামূলক) আইএফইতে প্রদর্শনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে যা মুজিববর্ষব্যাপী চলমান থাকবে। বিমানের প্রতিটি টিকিট ফোল্ডার, ক্যালেন্ডার, নোটবুক এবং ডায়েরিতে মুজিববর্ষের লোগো ছাপানো ও বিতরণ সম্পন্ন হয়েছে। যাত্রীদের মুজিববর্ষের লোগো সংবলিত কোটপিন উপহার দেওয়া হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রস্তুতকৃত পাঁচ হাজারটি বিশেষ বুকলেট সংগ্রহ করে তা যাত্রীদের মাঝে সরবরাহ করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..