বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেছেন, দেশের সুশাসন ও মানবাধিকার নিশ্চিত করতে বস্তুনিষ্ঠ ও স্বাধীন সাংবাদিকতা অপরিহার্য। শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী ও স্বাধীন গণমাধ্যমের গুরুত্ব অনস্বীকার্য। বর্তমান সরকারের উন্নয়ন অগ্রগতির পিছনে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা রয়েছে। তিনি আরো বলেন, টেকসই উন্নয়নের জন্য ইতিবাচক ও উন্নয়ন সাংবাদিকতা প্রয়োজন।
গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে গাজীপুর শহরের রাজবাড়ী রোডস্থ চিকেন চিলি চাইনিজ রেস্টুরেন্টে ৩ অক্টোবর শনিবার সকালে আয়োজিত “বঙ্গবন্ধু ও বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভা ও গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের “সাধারন সভা”-২০২০ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ক্লাবের সভাপতি মোঃ রোমান শাহ্ আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম.এ.ফরিদ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের উপদেষ্টা মোঃ আক্তারুজ্জামান, এম. মহিউদ্দিন শরিফী ও মোঃ শাহীন মোল্লা, দৈনিক কন্ঠবাণী পত্রিকার সম্পাদক জানে আলম ও সাপ্তাহিক ভাওয়াল পত্রিকার প্রকাশক মোঃ মনিরুজ্জামান। আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও বর্তমান নির্বাহী সদস্য মোঃ বায়েজিদ হোসেন, সচিত্র ঘটনা পত্রিকার সম্পাদক কাজী মোঃ মকবুল হোসেন, ক্লাবের কার্যকরী সভাপতি মোঃ মোস্তাকিম খান, যুগ্ম সম্পাদক মোঃ আকরাম হোসেন, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান সাঈদ, ক্লাবের সাবেক কার্যকরী সভাপতি মোঃ শফিকুল ইসলাম জিতু, যুগ্ম সম্পাদক মোঃ নুরুল ইসলাম সবুজ প্রমুখ। অনুষ্ঠানে ক্লাবের উপদেষ্টা ও সকল সদস্যদের স্বারক সম্মাননা প্রদান করা হয়।
আলোচনা শেষে গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের ২০২০-২১ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়। নির্বাচনী তফসিল অনুযায়ী আগামী ৭ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন পরিচালনা করার জন্যে ক্লাবের উপদেষ্টাদের নিয়ে নি¤œবর্ণিত ৫ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়। তারা হলেন যথাক্রমে হাজী এডভোকেট আতাউর রহমান আকাশ, এডভোকেট লাবীব উদ্দিন, মোঃ আক্তারুজ্জামান, এম. মহিউদ্দিন শরীফি ও ফলুল হক মুক্তা।



