× Banner
সর্বশেষ
বিশ্ব মানব পাচার বিরোধী দিবস: মানব পাচার রোধে বৈশ্বিক অঙ্গীকারের পুনর্ব্যক্ত আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস: মানবিক বন্ধনের শক্তি উদযাপনের দিন কিয়েভসহ একাধিক শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে আশাবাদ -ভারতের হাইকমিশনার আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৩ শ্রাবণ বৃহস্পতিবার (৩০ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে খাল খননের উদ্বৃত্ত ৬১ লাখ টাকা কোষাগারে জমা দিলেন ইউএনও ‘ক্লিন অ্যান্ড গ্রিন সিটি’ বাস্তবায়নে দুই সিটির কার্যক্রমে গতি বাড়ানোর নির্দেশ ফেসবুকে প্রেম, নেত্রকোনায় এসে তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা

বরিশালে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন পানি সম্পদ প্রতিমন্ত্রীর  

Brinda Chowdhury
হালনাগাদ: শনিবার, ১২ আগস্ট, ২০২৩
tree talk

বৃক্ষ শুধু প্রাকৃতিক শোভাই বাড়ায় না, মাটির ক্ষয় রোধ করে, বন্যা প্রতিরোধ করে, ঝড় তুফানকে বাধা দিয়ে জীবন ও সম্পদ রক্ষা করে। নদী বা খালের তীরে এবং বাঁধে পরিকল্পিত বনায়নের মাধ্যমে ভূমি-ক্ষয় রোধের পাশাপাশি বাঁধের স্থায়িত্ব ও নদী তীর ভাঙনের হার কমানো সম্ভব। বঙ্গবন্ধুর বৃক্ষপ্রেমের আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গৃহীত পদক্ষেপের সাথে একাত্মতা ঘোষণা করে পানি উন্নয়ন বোর্ড, বরিশাল এর কলোনি প্রাঙ্গণে চারা রোপণ করা হয়। বলেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক।

আজ পানি সম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে দেশব্যাপী বৃক্ষ রোপণ কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, বরিশালের কলোনী প্রাঙ্গণে গাছের চারা রোপণ শেষে মন্ত্রী এসব কথা বলেন।

“গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি” – এ স্লোগানকে সামনে রেখে পানি সম্পদ মন্ত্রণালয় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে। পানি সম্পদ মন্ত্রণালয় কর্তৃক চলতি অর্থবছরে সারাদেশে ১০ লাখ বৃক্ষ রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই কর্মসূচির আওতায় বাপাউবো বরিশালের দুই আবাসিক কলোনিসহ জেলাব্যাপী বিভিন্ন বন্যা নিয়ন্ত্রণ বাধে বৃক্ষরোপণ করা হবে। বিভিন্ন ধরনের ফলজ ও ঔষধি গাছ রোপণ করা হয় এসময়।

প্রতিমন্ত্রী বলেন, যার যতটুকু জায়গা আছে, তার ততটুকু জায়গার মধ্যে অন্তত একটি করে গাছ লাগান। যারা শহরে বসবাস করেন তারা ছাদে বা বাসার ব্যালকনিতে টবে গাছ লাগাতে পারেন। এই পৃথিবীকে বাসযোগ্য করে তুলতে গাছপালার রয়েছে এক অনস্বীকার্য ভূমিকা। এছাড়া আমাদের জীবনের বেশিরভাগ মৌলিক চাহিদাগুলোই পূরণ করে থাকে গাছপালা।

এসময় উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান। বরিশাল জোনের প্রধান প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলী-সহ অন্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

পরে প্রতিমন্ত্রী মহিলা বিষয়ক অধিদপ্তরের নিবন্ধনকৃত বরিশাল সদর উপজেলার স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মাঝে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে যোগ দেন।


এ ক্যটাগরির আরো খবর..