× Banner
সর্বশেষ
বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার হবে – আইনমন্ত্রী অসুস্থ এমপি সাবেরা নাজমুনকে দেখতে গেলেন বেনাপোল পৌর বিএনপি নেতৃবৃন্দ: রোগমুক্তি কামনা বগুড়ায় ডিবি হেফাজতে হত্যা মামলার আসামির মৃত্যু, পুলিশের দাবি আত্মহত্যা পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আইএলও’র মহাপরিচালকের সাক্ষাৎ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় শিক্ষিকার মৃত্যুতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠান বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সহযোগিতা দেওয়া হবে – পার্বত্য প্রতিমন্ত্রী বেনাপোল পোর্টথানা পুলিশের অভিযানে ৭১ পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুই নারী আটক  কালকিনিতে পারিবারিক কলহে স্ত্রীকে গলাকেটে হত্যা,স্বামী আটক সার নিয়ে কারসাজি করলে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিন – আজাদ

বন্দরনগরীতে দেড় হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৫ মে, ২০১৬

চট্টগ্রাম প্রতিনিধি: মতিউর রহমান নিজামীর রিভিউ আবেদনের রায়কে কেন্দ্র করে বন্দরনগরীতে দেড় হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে।  জেলার জামায়াত-শিবির অধ্যুষিত এলাকাগুলোতেও প্রায় এক হাজার অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ মে) সকাল থেকে নগরীর বিভিন্ন এলাকায় পুলিশ যানবাহন ও সন্দেহভাজনদের তল্লাশি করছে।

নগর পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত উপ কমিশনার (এডিসি) মির্জা সায়েম মাহমুদ জানিয়েছেন, নগরীর অর্ধশতাধিক পয়েন্টে প্রায় দেড় হাজা অতিরিক্ত পুলিশ আছে।  টহল টিমের সংখ্যাও বাড়ানো হয়েছে।  বিভিন্ন এল‍াকায় তাৎক্ষণিক চেকপোস্ট বসিয়ে তল্লাশি করা হচ্ছে।

তবে নগরী ও জেলায় এখনও বিজিবি মোতায়েনের কোন সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন এডিসি সায়েম।

এদিকে চট্টগ্রামের সাতকানিয়া, লোহাগাড়া, বাঁশখালী, ফটিকছড়ি, হাটহাজারী, মিরসরাই, সীতাকুণ্ডেও প্রায় এক হাজার অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।  ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এবং চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ঘিরেও নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) কাজী মো.আব্দুল আউয়াল।

বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগ নিজামীর মৃত্যুদণ্ডের বিরুদ্ধে রিভিউ আবেদন খারিজের আদেশ দিয়েছেন।  এর ফলে নিজামীর ফাঁসি কার্যকরে আর কোন বাধা থাকলনা বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের কৌসুলিরা।


এ ক্যটাগরির আরো খবর..