× Banner
সর্বশেষ
মেয়র প্রার্থী মফিজুর রহমান সজনের বেনাপোল পৌরবাসীকে নববর্ষের শুভেচ্ছা দুর্ঘটনায় আহত উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ শংকরের চিকিৎসার দায়িত্ব নিল সরকার জুড়িকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ, প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা শ্রমমন্ত্রীর শ্যামনগরে বর্ণিল সাজে বাংলা নববর্ষ পালিত বাংলাদেশ দূতাবাসের আয়োজনে টোকিওতে পহেলা বৈশাখ উদ্‌যাপন বন্ধ হয়ে গেছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার মাদারীপুরের ডাসারে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ  উদযাপিত গত দেড় দশক পরে এবার শান্তিপ্রিয় সুশৃংখল বর্ষবরণ -শিল্পমন্ত্রী কোটালীপাড়ায় বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন আগামী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে -স্বাস্থ্যমন্ত্রী

বনানী (ঢাকা) প্রতিনিধি(রুহুল আমিন)

বনানীতে ইউনিট আওয়ামীলীগের কমিটি ঘোষণা নিয়ে বিতর্কিত কর্মকাণ্ড 

ACP
হালনাগাদ: শনিবার, ২৩ জুলাই, ২০২২
আওয়ামীলীগের কমিটি ঘোষণা নিয়ে বিতর্কিত কর্মকাণ্ড 

ঢাকা মহানগর উত্তরের বনানী থানাধীন ১৯নং ওয়ার্ডের অন্তর্গত কড়াইল বস্তির আওয়ামী লীগের ৪-৫টি ইউনিটের চুড়ান্ত প্রার্থী নির্বাচনের আগেই তথাকথিত রাজনৈতিক অনুপ্রবেশকারীদের নাম প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ফেসবুক আইডি থেকে স্ট্যাটাস দেয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন ইউনিট কমিটির পদ প্রত্যাশী নেতৃবৃন্দরা।
তারা বলছেন, প্রকৃতপক্ষে আওয়ামী লীগ থেকে ওইসব ইউনিটের কমিটি গঠনের কোনো ঘোষণা প্রকাশ করা হয়নি। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে মনগড়া কমিটির নাম/পদবী দিয়ে স্ট্যাটাস দেয়া হচ্ছে। এনিয়ে দীর্ঘদিন ধরে দলীয় আন্দোলন সংগ্রামে অংশগ্রহণকারী রাজনৈতিক ত্যাগ বিসর্জনকারী নেতাকর্মীরা তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন।
অনুসন্ধানে দেখা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে যাদের নাম উল্লেখ করে স্ট্যাটাস দেওয়া হয়েছে তাদের মধ্যে বেশ কিছু ব্যক্তির নামে মাদক ব্যবসা, হত্যা, চাঁদাবাজিসহ দেশদ্রোহী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। এদের মধ্যে কড়াইল ১নং দক্ষিণ ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম রাজু নারায়ণগঞ্জ ফতুল্লায় ছিনতাই মামলায় গ্রেপ্তার হলে ১৯নং ওয়ার্ডের ক’জন গণ্যমান্য ব্যক্তি তাকে মুচলেকা দিয়ে পুলিশের হাত থেকে ছাড়িয়ে আনেন। রাজুর বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকার পরেও সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে কড়াইল দক্ষিণ ১নং ইউনিটের সাধারণ সম্পাদক দাবি করা হচ্ছে।
অপরদিকে চুড়ান্ত ঘোষণা ছাড়াই শহিদুল ইসলাম কফিল নিজেকে কড়াইল ৩নং ইউনিট আওয়ামী লীগের সভাপতি দাবি করছেন। ফেসবুক আইডিতেও নিজের পেশার স্থলে ৩নং ইউনিট আওয়ামী লীগের সভাপতি উল্লেখ করেছেন। শহীদুল ইসলাম কড়াইল বস্তির আলোচিত মোশারফ হত্যা মামলার আসামি।  মামলা নং ৭/২০১১/ ধারা ৩২৩/৩২৪/৩২৫/৩০২/৩৪। ৩নং ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দাবিকারী জামাল মাস্টার যার বিরুদ্ধে রয়েছে একাধিক অভিযোগ ও মামলা।  মামলা নং ২৭/ পিটিশন মামলা ৪৮/২০১২/ এই বিষয়টি জামাল মাস্টার ভিত্তিহীন বলে উড়িয়ে দিলেও প্রতিবেদকের হাতে তথ্য প্রমাণের নথি রয়েছে।
এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে তৃণমূলের সাধারণ নেতাকর্মীরা নীতিনির্ধারকদের কাছে প্রশ্ন তুলেছেন- তাহলে কি আজ পদ বাণিজ্যের কারণে কিছু স্বার্থনেসী অর্থলোভী নীতি নির্ধারকদের কারণে বিতর্কিত অনুপ্রবেশকারী হাইব্রীড নামধারী লোকজন আওয়ামী লীগের মতো ঐতিহ্যবাহী সংগঠনের পদ পেতে চলেছে?


এ ক্যটাগরির আরো খবর..