× Banner
সর্বশেষ
ত্রাণ বিতরণের পাশাপাশি সরকার পুনর্বাসনের দিকে জোর দিচ্ছে – ত্রাণমন্ত্রী মৎস্য ও প্রাণিসম্পদ খাতে উদ্যোক্তাদের তালিকা প্রণয়ন করা হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী দায়িত্ববোধ-সচেতনতা তৈরি করা গেলে পরিচ্ছন্ন শহর গড়ে তোলা যাবে – স্থানীয় সরকার মন্ত্রী প্রযুক্তির অপব্যবহারে মানবপাচার-চোরাচালান, কড়া বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর রথযাত্রা উৎসব শুরু কাল বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় ফ্রান্স – রাষ্ট্রদূত দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে – প্রধানমন্ত্রী কানাডার সঙ্গে প্রাণিসম্পদ-খাদ্য নিরাপত্তা সহযোগিতা জোরদারে আগ্রহী বাংলাদেশ প্রাইভেট পড়ানোর বকেয়া টাকা চাওয়ায় শিক্ষিকা সিঁথি সীমিতার মাথায় ১০ কোপ বন্যা পরবর্তী পুনর্বাসনে কাজ করছে সরকার – দুর্যোগ ও  ত্রাণ মন্ত্রী

বন অধিদপ্তরে চার পদে জনবল নিয়োগ

admin
হালনাগাদ: শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৮

জব ডেস্কঃ বন অধিদপ্তরের অধীন বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ, বন ভবন, আগারগাঁও, ঢাকার আওতাধীন ‘বাংলাদেশের বন্যপ্রাণী সংরক্ষণ ও আবাসস্থল উন্নয়ন’ প্রকল্পের অধীনে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। অধিদপ্তরের ওয়েবসাইটসূত্রে জানা যায় যে, চারটি পদে সর্বমোট আটজনকে নিয়োগ দেওয়া হবে।

হিসাবরক্ষক পদে পাঁচজনকে নেয়া হবে। চাকরি প্রত্যাশীদেরকে বাণিজ্য বিভাগ হতে স্নাতক পাস করা থাকতে হবে। নিয়োগপ্রাপ্তরা প্রতি মাসে বেতন পাবেন ১৮ হাজার ৩০০ টাকা।

ল্যাব টেকনিশিয়ান পদে একজনকে নেয়া হচ্ছে। প্রার্থীদের ল্যাবরেটরি বিজ্ঞান বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে। বেতন দেওয়া হবে ১৭ হাজার ৫৪ টাকা।

অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে একজনকে নেয়া হবে। এইচএসসি পাস করা প্রার্থীরা আবেদন করতে পারবেন। বেতন দেওয়া হবে ১৭ হাজার ৫৪ টাকা।

সহকারী টেক্সিডার্মিস্ট পদে একজনকে নিয়োগ দেয়া হবে। প্রার্থীদেরকে বিজ্ঞান শাখায় এসএসসি পাস করা থাকতে হবে। বেতন দেওয়া হবে ১৭ হাজার ৫৪ টাকা।

আগ্রহী প্রার্থীরা স্বহস্তে আবেদনপত্র লিখে বন সংরক্ষক, বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চল, বন ভবন, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭ ঠিকানায় পাঠাবেন।

২২ ফেব্রুয়ারি ২০১৮ তারিখের মধ্যে আবেদন করা যাবে।

চাকরির বিজ্ঞপ্তিটি দেখার জন্য এখানে ক্লিক করুন।


এ ক্যটাগরির আরো খবর..