বিশেষ প্রতিবেদক : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগের মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ দুজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়েছে।
আজ সোমবার ঢাকার মহানগর হাকিম আব্দুল্লাহ আল মাসুদ এ দিন ধার্য করেন।
আজ মামলাটিতে তদন্ত প্রতিবেদন দাখিলেরজন্য দিন ধার্য ছিল। কিন্তু পল্টন থানাপুলিশ প্রতিবেদন দাখিল করতে না পারায় বিচারক আগামী ২৬ সেপ্টেম্বর প্রতিবেদনদাখিলের জন্য নতুন দিন ধার্য করেছেন ।মামলার অপর আসামি হলেন -বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিশেষ উপদেষ্টা এবং দলটির বৈদেশিক দূত জাহিদ এফ সরদার সাদী।
মামলার আরজি থেকে জানা গেছে, ২০১৪ সালের ১১ নভেম্বর পূর্ব লন্ডনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধনমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ‘কটূক্তি’ ও ‘মানহানিকর’ বক্তব্য দেন তারেক রহমান। পরের দিন বিভিন্ন গণমাধ্যমে তারেক রহমানের বক্তব্য প্রকাশিত হয়।
এ বক্তব্যে ২০১৫ সালের ২৩ মার্চ মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের কোতোয়ালি থানার সভাপতি ফজলুল করিম আরিফ পাটোয়ারী বাদী হয়ে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলাটি করেন। ওইদিন আদালত পল্টন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অভিযোগ তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

