উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি■ রবিবার (১২,মে) ২৭৪॥ নড়াইলে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ সফল উৎক্ষেপণের বর্ষপূর্তি পালন উপলক্ষে আলোচনা সভা ও রচনা প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার(১২,মে) জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কক্ষে আলোচনা সভা ও রচনা প্রতিেিযাগীতা অনুষ্ঠিত হয়। এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ সফল উৎক্ষেপণের বর্ষপূর্তি কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক আনজুমান আরা।
জেলা প্রশাসক আনজুমান আরার সভাপতিত্বে পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার), অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইয়ারুল ইসলাম, সিভিল সার্জন ডাঃ আসাদ-উজ-জামান মুন্সি ,সরকারি কর্মকর্তা, এ সময় গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়, সাধারণ সম্পাদক মোঃ হিমেল মোল্যা, মৌসূমী নিলুসহ ক্লাবের সকল সদস্যবৃন্দ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ। শিক্ষক-শিক্ষার্থী,সুশীল সমাজের প্রতিনিধিসহ অনেকে এ সময় উপস্থিত ছিলেন। রচনা প্রতিযোগীতায় মাধ্যমিকে নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের ৭ ম শ্রেনী ছাত্র নওরাজ হাসান পার্থীব প্রথম ও একউ বিদ্যালয়ের নাহিন জাহান অর্নব দ্বিতীয় এবং উচ্চ মাধ্যমিক লোহাগড়া সরকারি আদর্শ কলেজের একাদশ শ্রেনীর ছাত্র মোঃ আরাফাত হোসেন রেজা প্রথম ও একই কলেজের ডিগ্রী ২য় বর্ষের ছাত্রী সাইদা আক্তার আখিঁ দ্বিতীয় স্থান অধিকার করে।

