বঙ্গবন্ধু পরিষদ, বেসিক ব্যাংক লিমিটেড এর আত্মপ্রকাশ

বিশেষ প্রতিবেদকঃ মহান মুক্তিযুদ্ধের চেতনায় বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে ব্যাংক কর্মকর্তাদের উৎকর্ষতা সাধনের মাধ্যমে সংঘবদ্ধভাবে ব্যাংক ব্যবস্থাপনার উন্নয়ন তথা বাংলাদেশের অর্থনীতির উন্নয়নে বলিষ্ট ভূমিকা রাখার লক্ষ্যকে সামনে নিয়ে বঙ্গবন্ধু পরিষদ, বেসিক ব্যাংক লিমিটেড এর আত্মপ্রকাশ।

আজ সোমবার রাজধানী ঢাকায় বেসিক ব্যাংক প্রধান কার্যালয়, সেনা কল্যান ভবন, মতিঝিল -এ বেসিক ব্যাংকের চেয়ারম্যান জনাব আলাউদ্দিন এ মজিদ, ব্যাবস্থাপনা পরিচালক জনাব খন্দকার মোঃ ইকবাল, উপ-মহাব্যবস্থাপনা পরিচালক জনাব ফজলুস সোবহান, উপ-মহাব্যবস্থাপনা পরিচালক জনাব আব্দুল কাউয়ুম মোঃ কিবরিয়া, উপ-মহাব্যবস্থাপনা পরিচালক মোঃ রুহুল আলম, মহাব্যবস্থাপক মোঃ জয়নুল আবেদীন চৌধুরী, মহাব্যবস্থাপক শাহাদাত হোসেন, মহাব্যবস্থাপক মোঃ অহিদুল আলম, মহাব্যবস্থাপক গোলাম ফারুক খান, মহাব্যবস্থাপক হাসান তানভীর ব্যক্তিবর্গের উপস্থিতে এই সংগঠনের আত্মপ্রকাশ হয়।

১০১ সদস্যবিশিষ্ট সংগঠনের সভাপতি শংকর তালুকদার এবং সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলামের নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দ বেসিক ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান ব্যবস্থাপনা পরিচালক সহ উর্ধতন কর্তৃপক্ষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এই পরিষদকে স্বাগত জানায়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।