× Banner
সর্বশেষ
বগুড়া-২ আসনে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ উপলক্ষে শিক্ষকদের নিয়ে মতবিনিময় সভা বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ – ভারপ্রাপ্ত স্পিকার ফ্যাসিবাদ উৎখাতের পর্ব শেষ, এখন আমাদের দেশ গড়ার পালা – তথ্য ও সম্প্রচারমন্ত্রী হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের রাজধানীর দুই মেট্রো স্টেশনে ‘বোমা সদৃশ’ বস্তু, ঘিরে রেখেছে পুলিশ ‘বিশ্বকাপ বিক্রি’র পরিকল্পনা বাতিলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ফিফাকে সতর্ক করল এএফসি র‍্যাবের ‘আয়না ঘর’ পরিদর্শনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকেরা মোবাইল ফোনে কার্টুন দেখানোর প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ ডেঙ্গু নিয়ে উদ্বিগ্ন না হয়ে সচেতন হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪৩১, মামলা ২৩

পি আই ডি

বগুড়া-২ আসনে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ উপলক্ষে শিক্ষকদের নিয়ে মতবিনিময় সভা

admin
হালনাগাদ: শনিবার, ১ আগস্ট, ২০২৬

সুস্থ ও মেধাবী প্রজন্ম গঠনে ক্রীড়া চর্চার গুরুত্ব তুলে ধরে বগুড়া-২ (শিবগঞ্জ-মোকামতলা) আসনের সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং শারীরিক শিক্ষা শিক্ষকদের নিয়ে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬’ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে এই আলোচনার আয়োজন করা হয়।

শনিবার (১ আগস্ট ২০২৬) সকাল ১১টায় শিবগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, এমপি।

ক্রীড়া খাতকে জাতীয় উন্নয়নের অংশ হিসেবে দেখছে সরকার

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বাস করেন, একটি সুস্থ, মেধাবী ও দেশপ্রেমিক জাতি গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। তাঁর গতিশীল নেতৃত্বে বর্তমান সরকার ক্রীড়া খাতকে জাতীয় উন্নয়নের অন্যতম প্রধান উপাদান হিসেবে গুরুত্ব দিচ্ছে।”

তিনি আরও উল্লেখ করেন যে, ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ কেবল একটি টুর্নামেন্ট নয়, এটি দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে নতুন ফুটবল প্রতিভা তুলে আনার একটি বড় জাতীয় পদক্ষেপ। গ্রাম ও শহরের প্রতিটি শিক্ষার্থী যাতে নিজেদের দক্ষতা প্রদর্শনের সুযোগ পায়, তা নিশ্চিত করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য।

প্রতিমন্ত্রী জানান, যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে সরকারের উদ্যোগে প্রতিটি উপজেলায় খেলার মাঠ সংস্কার ও ক্রীড়া কার্যক্রমের পরিধি বাড়ানো হচ্ছে। বক্তব্য শেষে তিনি প্রতিযোগিতার সাফল্য কামনায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের অনুকূলে একটি করে ফুটবল উপহার দেন।


এ ক্যটাগরির আরো খবর..