ফের সার্কের মহাসচিবের দায়িত্ব পাচ্ছে বাংলাদেশ

ফের সার্কের মহাসচিবের দায়িত্ব পাচ্ছে বাংলাদেশ
সার্কের মহাসচিবের দায়িত্ব পাচ্ছে বাংলাদেশ

দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা(সার্ক) এর পরবর্তী মহাসচিব নিয়োগ আফগানিস্তান থেকে হওয়ার কথা থাকলেও দেশটিতে অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতির কারণে তার আর হচ্ছে না। সে কারণে বাংলাদেশ থেকে সার্কের পরবর্তী মহাসচিব নিয়োগ দেওয়ার বিষয়ে সম্মত হয়েছে অন্যান্য সদস্য রাষ্ট্রগুলো। তাই, তিন বছরের জন্য বাংলাদেশ থেকেই হবে সার্কের নতুন মহাসচিব।

জানা গেছে, তালেবানরা আফগানিস্তানে ক্ষমতা দখলে পর এখন পর্যন্ত কোনো দেশের স্বীকৃতি না পাওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেহেতু দেশটিকে বিশ্বের কোনো দেশই স্বীকৃতি দেয়নি। তাই, মহাসচিব নিয়োগের ক্ষেত্রে জটিলতা তৈরি হতে পারে। নেপাল সবাইকে বিষয়টি বোঝাতে সক্ষম হয় এবং অন্যান্য দেশগুলো বিষয়টি মেনে নেয়।

সাধারণত একজন জ্যেষ্ঠ কর্মকর্তা অথবা সাবেক কূটনীতিককে মহাসচিব নিয়োগ দেওয়া হয়।

উল্লেখ্য, ১৯৮৫ সালে বাংলাদেশের উদ্যোগে সার্ক গঠিত হয়। সার্কের সচিবালয় নেপালের কাঠমান্ডুতে। বাংলাদেশের আবুল আহসান সার্কের প্রথম মহাসচিব ছিলেন। তিনি ১৯৮৭ থেকে ১৯৮৯ পর্যন্ত দায়িত্ব পালন করেন।

সার্কের বর্তমান মহাসচিব শ্রীলঙ্কার ইসালা রুয়ান ভিরাকনের মেয়াদ শেষ হচ্ছে আগামী ২৮ ফেব্রুয়ারি। এরপর আফগানিস্তান থেকে মহাসচিব নিয়োগের কথা ছিল।

উল্লেখ্য, দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সংক্ষেপে সার্ক) দক্ষিণ এশিয়ার একটি আঞ্চলিক সংস্থা। এর সদস্য দেশগুলো বাংলাদেশ, পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল, ভুটান এবং আফগানিস্তান। চীন, জাপান, যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া, ইরান, মায়ানমার, মরিশাস, ও অস্ট্রেলিয়া হল সার্কের ৮ টি পর্যবেক্ষক রাষ্ট্র। সার্ক ১৯৭৯ সালের ৮ই ডিসেম্বর বাংলাদেশের প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর হাত ধরে প্রতিষ্ঠিত হয়েছিল। তবে জেনারেল হুসাইন মোহাম্মদ এরশাদ দ্বারা সার্কের পথ চলা শুরু হয়েছিল। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, মালদ্বীপ ও শ্রীলঙ্কা নেতারা দক্ষিণ এশিয়ার আঞ্চলিক, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়ন এবং অন্যান্য উন্নয়নশীল দেশসমূহের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সহযোগিতা করার লক্ষ্যে এক রাজকীয় সনদপত্রে আবদ্ধ হন । এটি অর্থনৈতিক, প্রযুক্তিগত, সামাজিক, সাংস্কৃতিক এবং উন্নয়নের যৌথ আত্মনির্ভরশীলতা জোর নিবেদিত । সার্কের প্রতিষ্টাতা সদস্য সমূহ হল বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ, ভুটান এবং ২০০৭ সালে আফগানিস্তান সার্কের সদস্য পদ লাভ করে । রাষ্ট্রের শীর্ষ মিটিং সাধারণত বাৎসরিক ভিত্তিতে নির্ধারিত এবং পররাষ্ট্র সচিবদের সভা দুই বছর পর পর অনুষ্ঠিত হয় । নেপালের রাজধানী কাঠমান্ডু সার্কের সদর দফতর অবস্থিত ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।