বেনাপোল পোর্টথানা পুলিশের অভিযানে ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক

বেনাপোল পোর্টথানা পুলিশের অভিযানে ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক

যশোরের বেনাপোল পোর্টথানা পুলিশের অভিযানে ৩৫ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।  আটক আসামী হলেন,বেনাপোল পোর্টথানার সাদিপুর গ্রামের ইদ্রিস আলীর ছেলে আব্দুর রহিম (২৩)।

শনিবার (২৯ জুন) সকালে পুলিশ জানায়, বেনাপোল পোর্ট থানাধীন কাগজপুকুর গ্রামস্থ কাগজপুকুর বাজার সংলগ্ন লোকাল বাসস্ট্যান্ডর সামনে অভিযান পরিচালনা করে ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

উদ্ধারকৃত মাদকদ্রব্য মূল্য-৭০,০০০/- টাকা

বেনাপোল পোর্টথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুমন ভক্ত জানান,আটক আসামীর বিরুদ্ধে একটি মাদক মামলা রুজু করা হয়।উক্ত গ্রেফতারকৃত আসামিকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।