× Banner
সর্বশেষ
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ – নিরাপত্তা খাতের সংস্কারে গুরুত্বারোপ নতুন বাজেট অর্থনীতিতে যুগান্তকারী পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে একাধিক ব্যক্তিগত গাড়ি থাকলেই দিতে হবে পরিবেশ কর, সিসিভেদে কত দিতে হবে? শার্শার তিন গ্রামের মানুষের বিশুদ্ধ পানির একমাত্র উৎস রাজগঞ্জ বাওড় দখলমুক্ত করে উন্মুক্ত জলাশয় ঘোষণার দাবি ডাসারে মিথ্যা মামলার প্রতিবাদে সুশীল ও যুব সমাজের মানববন্ধন কোটালীপাড়া পৌরসভার ১০২ কোটি টাকার বাজেট ঘোষনা বেনাপোলে সাংবাদিকের ওপর হামলা, হাত ভাঙার অভিযোগ; মামলা দায়ের সীমানা পিলার উদ্ধার কাণ্ডে নতুন মোড়; মামলায় পাইকগাছার এক যুবদল নেতার নাম সহিংসতা ও যৌন হয়রানির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ – অর্থমন্ত্রী ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট: লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থান

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় বিউটিশিয়ানের মরদেহ উদ্ধার

Kishori
হালনাগাদ: বুধবার, ১ অক্টোবর, ২০২৫
বিউটিশিয়ানের মরদেহ উদ্ধার

  • ফরিদপুর শহরের অনাথের মোড় এলাকায় সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় শান্তা ইসলাম (৩২) নামে এক বিউটিশিয়ানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে ভাড়া বাসা থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি।

    নিহত শান্তা ইসলাম ফরিদপুরের ইয়াং লাইফ অ্যাস্থেটিক অ্যান্ড লেজার সেন্টার নামক একটি বিউটি পার্লারের সত্ত্বাধিকারী ছিলেন। তিনি ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের কাইয়ূম উদ্দিন মাতুব্বরের ডাঙ্গী গ্রামের মৃত কাওসার মোল্যার মেয়ে। পারিবারিক সূত্রে জানা গেছে, ২০২০ সালে তার স্বামীর সঙ্গে বিচ্ছেদ ঘটে।

    ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান বলেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”


এ ক্যটাগরির আরো খবর..