× Banner
সর্বশেষ
শার্শায় পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক-২ শ্যামনগরে সুন্দরবন সচেতনতায় আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সঙ্গে এয়ারবাসের ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নে আন্তর্জাতিক সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী হামের টিকা কেন দেওয়া হয়নি, তা খতিয়ে দেখা হবে – প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সরকারি স্থাপনায় সোলার প্যানেল স্থাপনে ডিসিদের নির্দেশ বিদ্যুৎ মন্ত্রীর যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ স্বাস্থ্যসেবা প্রতিটি মানুষের মৌলিক অধিকার : ডা. জুবাইদা রহমান হাওরবাসীর জন্য সরকার সম্ভাব্য সবকিছু করবে – দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী ঢাকা ইস্ট-ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্পের স্টেকহোল্ডার কর্মশালায় রাষ্ট্র বিনির্মাণে সবাইকে একসাথে কাজ করার আহ্বান : সড়ক পরিবহমন্ত্রী

নবীগঞ্জ, হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জে নবীগঞ্জে চলন্ত প্রাইভেট কারে আগুন

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫

 হবিগঞ্জের নবীগঞ্জে চলন্ত প্রাইভেট কারে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এঘটনায় কেউ হতাহত না হলেও কারটি পুড়ে ছাই হয়ে যায়।
মঙ্গলবার ( ১৮ ফেব্রুয়ারী) সকাল ৯ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে জনতার বাজার নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়রা সড়কে প্রাইভেট কারে আগুন জ্বলতে দেখে ফায়ার সার্ভিসকে খবর দেন এলাকাবাসী।
নবীগঞ্জ ফায়ার স্টেশনের ডিউটি অফিসার আব্দুল মুমিন জানান- জাতীয় জরুরি সেবা নাম্বার থেকে ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রাইভেট কারের আগুন নির্বাপন করি। এঘটনায় কেউ আহত হননি। আগুনের প্রকৃত কারন নির্নয় করা যায়নি।
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) আবু তাহের দেওয়ান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান- খবর পেয়ে জানতে পারি ফায়ার সার্ভিসের লোকজন আগুন নিয়ন্ত্রণ করেছে। এঘটনায় কেউ হতাহত হয়নি। প্রাইভেট কারের মালিক সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন ঘটনার স্থানে কাউকে পাওয়া যায় নি।


এ ক্যটাগরির আরো খবর..