ফরিদপুর জেলার মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা আজ সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকারের সভাপতিত্বে মাসিক জেলা আইন শৃঙ্খলা কমিটির এ সভা অনুষ্ঠিত হয়।
এ সময়ে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান বিপিএম-সেবা, সিভিল সার্জন মোঃ সিদ্দিকুর রহমান, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শামীম হক, ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রাজ্জাক মোল্লা সহ সকল উপজেলা চেয়ারম্যান এবং সকল উপজেলা নির্বাহী অফিসার সহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এর ব্যক্তিবর্গ ।
উক্ত সভায় জেলার আইনশৃঙ্খলা সার্বিক চিত্র ও অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়।





