আবু নাসের হুসাইন, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সৈয়দপুর চাকা ফেটে মাইক্রোবাস খাদের পানিতে পড়ে গেলে চারজন সংবাদকর্মীসহ ছয়জন আহত হয়েছেন।
আজ শনিবার সকাল এগারোটায় এ দুর্ঘটনা ঘটে।
আহত সংবাদকর্মীরা হলেন মো. মনিরুল ইসলাম টিটো, তারিকুল ইসলাম হিমেল, এহসান উদ্দিন রানা ও সঞ্জিব দাস।
এছাড়া মাইক্রোোবাসের চালক ও দুর্ঘটনার সময় সড়কের পাশে থাকা জনৈক ভ্যান চালক আহত হন।
আহতরা বোয়ালমারী উপজেলা স্বাস্থকমপ্লেক্স প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। আহতরা সংবাদকর্মীরা সংবাদ সংগ্রহের উদ্ধেশ্যে ফরিদপুর থেকে বোয়ালমারীতে যাচ্ছিলেন।


