একুশে আগস্ট গ্রেনেড হামলায় নিহত আইভি রহমানের পঞ্চদশ মৃত্যুবার্ষিকীর মিলাদে অংশ নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার বিকেলে আইভি রহমানের গুলশানের বাসভবনে মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেন তিনি। এ সময়, ন্যাক্কারজনক ওই রাজনৈতিক হত্যাকাণ্ডে নিহতদের স্মরণে দোয়া ও মোনাজাত করা হয়।
২০০৪ সালের একুশে আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় গুরুতর জখম হয়ে মারা যান তিনি।
২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সন্ত্রাস বিরোধী সমাবেশে গ্রেনেড হামলায় গুরুতর জখম হওয়ার পর, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৪ আগস্ট মারা যান আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক আইভি রহমান।


