বুলবুল ইসলাম, কুড়িগ্রাম সদর প্রতিনিধি : করোনা ভাইরাস প্রতিরোধে সেনাবাহিনীর জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও সাংবাদিক দের মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১ এপ্রিল) সকালে সার্কিট হাউজ হলরুমে অনুষ্ঠিত মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন সেনা বাহিনীর মেজর জেনারেল মো: নজরুল ইসলাম এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি,জি জেনারেল অফিসার কমান্ডিং ৬৬ পদাতিক ডিভিশন ও এড়িয়া কমান্ডার রংপুর এড়িয়া, ব্রিগেডিয়ার জেনারেল মো: জাহাঙ্গীর হারুন, কর্ণেল মোহাম্মদ রাইমুল ইসলাম, লেপটেনেল কর্ণেল মো: হেদায়েতুল ইসলাম পিএসসি অধিনায়ক ৩০২০, জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম, পুলিশ সুপার মহিবুল ইসলাম খান বিপিএম, জেনারেল হাসপাতাল তত্বাবধায় ডা: জাকিরুল ইসলাম, সিভিল সার্জন ডা: হাবিবুর রহমান, এলজিইডি নির্বাহী প্রকৌশলী আব্দুল আজিজ, প্রেসক্লাব সভাপতি আহসান হাবীব নীলু,একরামুল হক সম্রাট,হুমায়ুন কবির সূর্য, রিপোটার্স ইউনিটির সভাপতি মোল্লা হারুন উর রশীদ সহ স্থানীয় সাংবাদিকরা।
মতবিনিময় শেষে কুড়িগ্রাম কেন্দ্রীয় বাস টার্মিনালে অসহায় ও দুস্তো মানুষের মাঝে মাস্ক ও ত্রাণ সামগ্রী বিতারণ করা হয়েছে।
এসময মেজর জেনারেল মো: নজরুল ইসলাম বলেন, আমাদের প্রথম কাজ সরকারের দেয়া নির্দেশনাবলী পালন করা। বেসামরিক প্রশাসনকে সহায়তা করা। করেনা প্রতিরোধে সামাজিক দুরত্ব বজায় রাখা এবং বাসায় অবস্থান করার বিষয়গুলি নিশ্চিত করা।



