প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় খেলার মাঠগুলোকে উপযোগী করা হবে – এমপি খোকন তালুকদার

প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় খেলার মাঠগুলোকে উপযোগী করা হবে – এমপি খোকন তালুকদার
প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় পুরো মাদারীপুর

প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় পুরো মাদারীপুর জেলায় যতগুলো খেলার মাঠ আছে সেটি আবার পুনরুদ্ধার হবে এবং সেই খেলার মাঠগুলো আবার খেলার উপযোগী করে তোলা হবে বলে জানিয়েছেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার বলেছেন।

রবিবার বিকেলে কালকিনি সৈয়দ আবুল হেসেন কলেজ মাঠে আয়োজিত প্রধানমন্ত্রী তারেক রহমান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ শুভ উদ্বোধনী  অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা যুবদলের আহবায়ক ফারুক বেপারী,কালকিনি উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী,সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি,কালকিনি উপজেলা ছাত্রদলের আহবায়ক নজরুল ইসলাম হাওলাদারসহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।