× Banner
সর্বশেষ
কৃষকের অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হলে দেশের সামগ্রিক অর্থনীতি মজবুত হবে – কৃষিমন্ত্রী সিএমপির পাঁচলাইশের অভিযানে গ্রেফতার তিন; নগরে লাল টুপিতে ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের করোন মৃত্যু সমবায়ের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের মানুষের উন্নয়ন করতে হবে – পানি সম্পদ মন্ত্রী বেনাপোল সীমান্তে ২১ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ৫ ২০ এপ্রিল সোমবার থেকে জিলকদ মাস গণনা শুরু বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক কোটালীপাড়ায় মাদক বিরোধী সমাবেশ ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বিজিবি সদস্য গুলিবিদ্ধ  খুলনায় চিকিৎসক হয়রানির প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ

সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে ঝিনাইদহে মানবন্ধন

admin
হালনাগাদ: শুক্রবার, ৪ নভেম্বর, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধি ॥ ৪ নভেম্বর’২০১৬: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরসহ দেশের বিভিন্ন স্থানে মন্দির ভাংচুর ও সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

আজ শুক্রবার সকালে শহরের পোষ্ট অফিস মোড়ে এ কর্মসূচীর আয়োজন করে জেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ।

ঘন্টাব্যাপী এই কর্মসূচীতে বক্তব্য রাখেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ জেলা শাখার সভাপতি নারায়ণ চন্দ্র বিশ্বাস, সাধারণ সম্পাদক সুবীর কুমার সমার্দ্দার, সহ-সভাপতি সমীর কুন্ডু, পুজা উদযাপন পরিষদ পৌর কমিটির আহ্বায়ক বিনয় কৃষ্ণ বিশ্বাস।

সেসময় বক্তারা, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর সাম্প্রদায়িক সহিংসতার মুল গডফাদারদের গ্রেফতার করে শাস্তির দাবী জানান। সেই সাথে সারাদেশে সংখ্যালঘুদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।


এ ক্যটাগরির আরো খবর..