× Banner
সর্বশেষ
জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী ধর্মীয় ও ভাষাগত গোষ্ঠী বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ -তথ্যমন্ত্রী সেবার নামে হয়রানি এবং অপচিকিৎসা থেকে বিরত থাকতে হবে -ভূমি প্রতিমন্ত্রী

পুতিন ভালো নেতা ওবামার চেয়ে: ট্রাম্প

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৬

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার চেয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভালো নেতা। বলেছেন ডোনাল্ড ট্রাম্প।

স্থানীয় সময় বুধবার একটি টেলিভিশন ফোরামে যুক্তরাষ্ট্রের বৈশ্বিক নেতৃত্ব নিয়ে নিজের অবস্থান সম্পর্কে কথা বলেন রিপাবলিকান দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী ট্রাম্প। এ সময় তিনি ওবামা সরকারের কঠোর সমালোচনা করেন।

একই ফোরামে যোগ দেন ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারি ক্লিনটন। তিনি ই-মেইল ইস্যুতে নিজের অবস্থান ব্যাখ্যা করেন।

এনবিসি টেলিভিশনের এ অনুষ্ঠানে হিলারি-ট্রাম্প পরপর কথা বলেন। প্রেসিডেন্ট ওবামার প্রথম মেয়াদে পররাষ্ট্রমন্ত্রী ছিলেন হিলারি ক্লিনটন। বৈশ্বিক নেতৃত্বে ওই সময়ের সরকারের কঠোর সমালোচনা করেন ট্রাম্প।

এনবিসির ‘কমান্ডারস-ইন-চিফ’ ফোরামে অংশ নেয় যুক্তরাষ্ট্রের প্রবীণ ও বিদগ্ধ জেনারেলরা। ট্রাম্পের অভিযোগ, ওবামা-হিলারি তাদের সামর্থ্যের প্রকাশ ঘটাতে দেননি।

৮ নভেম্বর অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচন উপলক্ষে দলীয় মনোনয়ন পাওয়ার পর হিলারি ও ট্রাম্প এই প্রথম একই মঞ্চে কথা বললেন। পররাষ্ট্রমন্ত্রী থাকার সময় ব্যক্তিগত ই-মেইল ব্যবহার করে রাষ্ট্রীয় তথ্যের আদান-প্রদান নিয়ে প্রশ্নের মুখে পড়েন হিলারি। এফবিআইয়ের পরিচালক জেমস কোমে হিলারিকে ‘চূড়ান্ত রকমের বেহিসাবি’ বলে উল্লেখ করেন। তবে তার বিরুদ্ধে কোনো অভিযোগ গঠনের কথা বলেননি তিনি।

এদিকে বড় পরিসরে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সম্প্রসারণের পরিকল্পনা ঘোষণা করেছেন ওবামা। তিনি চান, বৈশ্বিক নেতৃত্বে যুক্তরাষ্ট্র আরো শক্ত অবস্থানে থাকুক। শক্তি প্রয়োগের মাধ্যমে শান্তির মডেল দাঁড় করাতে চেষ্টা করেছেন তিনি।

এই ফোরামে প্রবীণ জেনারেলদের প্রশ্নের জবাবে হিলারি বলেছেন, তিনি ইরাকে আর কখনো স্থলসেনা মোতায়েনের পক্ষে নন, সিরিয়াতেও নন। তবে উগ্রবাদী সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার কথা বলেন তিনি।


এ ক্যটাগরির আরো খবর..