× Banner
সর্বশেষ
আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩০ এপ্রিল (১৬ বৈশাখ) বৃহস্পতিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে জাতীয় সংসদ ভবনে সচিবালয় কমিশন বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ সয়াবিন তেল লিটার প্রতি নতুন দাম ১৯৯ টাকা নির্ধারণ সীমানার গাছ লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১ চট্টগ্রামে নৌবাহিনীর মেডিকেল কলেজের আনুষ্ঠানিক যাত্রা শুরু ঝিকরগাছায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; প্রতিষ্ঠানসহ দু’জনকে জরিমানা চট্টগ্রাম বন্দরে আর্থিক সুবিধা বাড়াতে চট্টগ্রাম পোর্ট অথরিটি –প্রাইম ব্যাংক কো-ব্র্যান্ডেড ভিসা ক্রেডিট কার্ড চালু পররাষ্ট্র উপদেষ্টার স‌ঙ্গে পাকিস্তানের হাই কমিশনারের সাক্ষাৎ

মৌলভীবাজারে এম.সি.কিউ পরিক্ষায় উত্তীর্ণ শিক্ষানবিশ আইনজীবিদের স্মারকলিপি প্রদান

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৯ জুন, ২০২০
পিউপিলদের স্মারকলিপি

নয়ন লাল দেব, মৌলভীবাজার প্রতিনিধিঃ বিগত বার কাউন্সিলের এনরোলমেন্ট পরিক্ষার প্রথম ধাপ এম.সি.কিউ পরিক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষানবিশ আইনজীবিদের গেজেট ভিত্তিতে সনদ প্রদানের দাবীতে ৯ই জুন মঙ্গলবার সারাদেশব্যাপি একযোগে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচির ধারাবাহিকতায় মৌলভীবাজারে জেলা প্রশাসক কার্যালয়ে স্মারকলিপি প্রদান করা হয়।
মৌলভীবাজার জেলা বারের সকল শিক্ষানবিশ আইনজীবিবৃন্দের উদ্যোগে উক্ত স্মারকলিপি প্রদানের সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার শিক্ষানবিশ আইনজীবিদের পক্ষে প্রধান সমন্বয়কারী রুপক চন্দ্র দেব, সমন্বয়কারী সুজন কান্তি বিশ্বাস, ভাস্কর ভট্টাচার্য, কামাল হোসের চৌধুরী, তানিম আফজল প্রমুখ।
প্রধানমন্ত্রী বরাবরে দেওয়া উক্ত স্মারকলিপিতে উল্ল্যেখ করা হয়, বিগত বিভিন্ন সময় দেশের অনেক শিক্ষানবিশ আইনজীবিগন বাংলাদেশ বার কাউন্সিলে সনদের জন্য এম.সি.কিউ, লিখিত ও ভাইবা পরিক্ষায় অংশগ্রহন করেছেন।
এর মধ্যে অনেক পরিক্ষার্থী অকৃতকার্য হয়ে সর্বশেষ গত ২৮শে ফেব্রুয়ারি ২০২০ ইংরেজিতে এম.সি.কিউ পরিক্ষায় অংশগ্রহন করেন, এবং পরদিন ২৯শে ফেব্রুয়ারি উক্ত পরিক্ষার ফলাফল প্রকাশিত হয়। কিন্তু এর পর পরই বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কারনে সনদ পরিক্ষার পরবর্তী ধাপ গুলো স্থগিত হয়ে পরায় এতে উত্তীর্ণরা সংকটের মধ্যে পড়েন।
এমনিতেই ডিগ্রি অর্জনের পরেও অনেককে বিগত অনেক বছর সনদ প্রাপ্ত না হওয়ায় জীবনের অনেক মূল্যবান সময় ক্ষতিগ্রস্ত হয় এবং তাদের ভবিষ্যৎ অনিশ্চিয়তার সম্মুখীন হয়  তার উপর এইবার এম.সি.কিউ পরিক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে মহামারীর কারণে পরবর্তী ধাপ স্থগিত হওয়ায় তারা চরম ঝুঁকির মধ্যে পরেছেন।
উক্ত সকল বিষয় বিবেচনা করে এম.সি.কিউ উত্তীর্ণদের দ্রুত আইন মন্ত্রনালয়ের গেজেটের মাধ্যমে আইনজীবি হিসাবে তালিকাভুক্তি ও সনদ প্রদানের জন্য প্রধানমন্ত্রীর নিকট জোর দাবী জানান শিক্ষানবিশ আইনজীবি নেতৃবৃন্দ।


এ ক্যটাগরির আরো খবর..