পাটকেলঘাটায় অবৈধ যানবাহনের পুলিশি অভিযানে ফাঁকা রাস্তাঘাট

এস.এম মফিদুল ইসলাম, পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: পাটকেলঘাটায় অবৈধ যানবাহনের বিরুদ্ধে পুলিশি অভিযানে ফাকা হয়ে গেছে মহাসড়ক সহ প্রত্যন্ত অঞ্চলগুলোর রাস্তাঘাট। এতে স্বস্থির নিঃশ্বাস ফেললেও সাধারণ খেটে খাওয়া মানুষগুলো পড়েছে মহা বিড়ম্বনায়।

পাটকেলঘাটার রাঢ়ীপাড়া গ্রামের ইঞ্জিন ভ্যান চালক ইনছার আলী অভিযোগ করে বলেন, প্রায় সমস্থ যানবাহনের বিরুদ্ধে অভিযানে আমার মত মানুষগুলো সবাই অতিষ্ঠ। এখন আর চুরির নাম শোনাই যায় না। অথচ এখন দেখছি আমার মত মানুষগুলোর চুরি ছাড়া আর কোনো উপায় থাকবে না। অভিযান আতঙ্কে এখন ফাকা হয়ে গেছে পাটকেলঘাটা অঞ্চল। যানবাহন সংকটে একস্থান থেকে অন্যস্থানে যেতে সাধারণ মানুষকে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। স্থবির হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা।

জেলা আইনশৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পহেলা মে থেকে ব্যাটারি চালিত ভ্যান, ইঞ্জিন ভ্যান, টলি এবং মোটর সাইকেলের বিরুদ্ধে শুরু হয় পুলিশি অভিযান। সরেজমিনে দেখা যায়, খুলনা সাতক্ষীরা মহাসড়কের প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। গতকাল সোমবার পাটকেলঘাটা-কেশবপুর মাইকেল সড়কের রাস্তার দু’ধারে রাখা ব্যাটারি ভ্যান এবং ইঞ্জিন ভ্যান গুলোকে পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলামের নেতৃত্বে ভ্যান গুলোকে টেনে হিচড়ে রাস্তার দু’ধারে খানায় ফেলে দেয়। কারণ হিসেবে জানা যায় জেলা পুলিশ সুপারের নির্দেশ। অপরদিকে পাটকেলঘাটা থানা অভ্যন্তরে অবৈধ নসিমন করিমন সহ ট্রলি, ব্যাটারি ভ্যানে ছেয়ে গেছে। তবে রমজান মাসে সারাদিনের খাটুনি শেষে বাজার সওদা করা নিয়ে সাধারণ মানুষগুলো পড়েছেন চরম বিড়ম্বনায়।

দেখা যায়, পায়ে হেটে সুদুর পাটকেলঘাটা বাজার হতে সওদা করা ছাড়া আর উপায় নাই। কুমিরা গ্রামের আব্দুস সালামের পুত্র শহিদুল ইসলাম জানান, অনেক কষ্ট ক্লেশ করে একটি ব্যাটারি চালিত ভ্যান কিনেছিলাম। আয় রোজগার করতে না পারলে পরিবার পরিজন নিয়ে কোথায় গিয়ে দাড়াবো এখন সেই দুঃচিন্তায়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।