পাটকেলঘাটার কুমিরায় ডাকঘর বাহাদুরপুর নামেই আছে কামে নাই

এস.এম মফিদুল ইসলাম, পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি :রাজা বাদশাহদের শাসনামলে কবুতরের ডানাই চিঠি বেঁধে পাঠিয়ে দেওয়া হতো সংবাদ পৌছে দিতে এক প্রান্ত হতে অন্য প্রান্তে। কালের বিবর্তনে আধুনিকতার ছোঁয়ায় আজকের দিনে সেগুলোর পরিবর্তন শেষ হয়ে বর্তমানে চিঠির প্রচলন ঘটলেও প্রয়োজনের কদর কিন্তু শেষ হয়ে যায়নি।

চিঠির কার্যতালিকায় একদিকে যেমন কর্মসংস্থানের সুযোগ হয় তেমনি সরকারের বাড়ে রাজস্ব আয়। আর এর সকল কার্যক্রম ঠিকঠাক চলছে কিনা তা দেখভাল লোকের বর্তমানে বড়ই অভাব।
কপোতাক্ষ নদের তীর ঘেঁষে কুমিরা ইউনিয়নের রাঢ়ীপাড়া গ্রামের বাহাদুরপুর পোষ্ট অফিস। এখানে নামে মাত্র ডাকঘর বাহাদুরপুর কামে শুধুমাত্র চিঠিতে সীমাবদ্ধ থাকলেও কার্যক্রম কিছুই চোখে মেলেনা যা খাতা খতিয়ানে কেবলই সীমাবদ্ধ।

রাঢ়ীপাড়া বাহাদুরপুরের একেবারেই নদের উপর একসময় নামকরা খেয়াঘাট ছিল। সমস্ত বেচাকেনা এখানে চলতো। শুধু তাই নয়, রয়েছে সরকারি জমি সহ পুরাতন জরাজীর্ণ ভবন। সরেজমিনে দেখা যায়, কিছু লোক ঐ জরাজীর্ণ ভবনে বর্তমানে দখলে আছে।

নির্দিষ্ট জমি থাকা সত্বেও বাহাদুরপুরের কোনো পোষ্ট অফিস নাই। রাঢ়ীপাড়ার স্থানীয় বাসিন্দাদের তথ্যমতে, বহুকাল আগে মরহুম গাজী আব্দুস সামাদের বাড়িতে একটি পোষ্টঅফিস  ছিল। যা পরবর্তীকালে মরহুম খালেক গাজীর তত্বাবধানে নিয়ন্ত্রিত হয়।

কয়েক মাস পূর্বে খালেক গাজীর মৃত্যুর পর পোষ্ট অফিসটি কিছুদিন রাঢ়ীপাড়ার বাদামতলার মোড়ে টাঙানো ছিল। পরবর্তীতে তা উধাও হয়ে গেছে। কিন্তু একটি চিঠি অসাবধনার কারণে একজন ব্যক্তির ভবিষ্যত (চাকরি) মূহূর্তে নস্যাৎ হতে পারে তা বর্তমানে কারও নখ দর্পণে নেই।

কুমিরা ইউপি চেয়ারম্যান শেখ গোলাম মোস্তফা জানান, পোষ্ট বক্র বিহীন রাঢ়ীপাড়াা গ্রামের মানুষের চিঠি আদান প্রদানের ক্ষেত্রে চরম বিড়ম্বনার স্বীকার হতে হয়।

কুমিরা গ্রামের পোষ্টম্যান আব্দুল গফ্ফার এ প্রতিবেদক কে জানান, রাঢ়ীপাড়া বাহাদুরপুরের পোষ্ট অফিস  বর্তমানে নাা থাকায় অভয়তলা গ্রামের পোষ্ট মাষ্টার রবিউল ইসলাম রবি কাজের ফাঁকে দায়িত্বটি পালন করেন।

দাদপুর গ্রামের মৃতঃ আনসার উদ্দীনের পুত্র হাশেম আলী বলেন, নির্ধারিত পোষ্টম্যান না থাকার কারণে অগোছালোভাবে একদিন পরপর একে অন্যের দ্বারা রবিই সহযোগিতা করেন। অতিদ্রুত উদ্ভুত পরিস্থিতি হতে পরিত্রাণ  কর্তব্যক্তির সুদৃষ্টি কামনা করেছেন রাঢ়ীপাড়া গ্রামবাসী।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।