× Banner
সর্বশেষ
জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী ধর্মীয় ও ভাষাগত গোষ্ঠী বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ -তথ্যমন্ত্রী সেবার নামে হয়রানি এবং অপচিকিৎসা থেকে বিরত থাকতে হবে -ভূমি প্রতিমন্ত্রী

পাইকগাছায় নববধুর রহস্যজনক মৃত্যু

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৬

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় প্রতিমা ঢালী (২২) নামে এক নববধুর রহস্যজনক মৃত্যু হয়েছে। পরিবারের দাবী স্বামী মহিতোষ প্রতিমাকে হত্যার পর লাশ ঝুলিয়ে রেখে গাঁ ঢাকা দিয়েছে। প্রতিমা দেলুটি ইউপি’র দারুণমল্লিক গ্রামের প্রকাশ ঢালীর মেয়ে। বুধবার রাত ৮টার দিকে পুলিশ পিতৃলয়ের বসতবাড়ী থেকে প্রতিমার মৃতদেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

প্রতিমার পরিবার জানিয়েছে, গত ৬ মাস আগে প্রেমজ সম্পর্কের সূত্রধরে উপজেলার সোলাদানা ইউনিয়নের দক্ষিণ কাইনমুখী গ্রামের অরবিন্দু মন্ডলের ছেলে মহিতোষ মন্ডলের সাথে প্রতিমার বিয়ে হয়। ঘটনারদিন সন্ধ্যার দিকে মা উষারানী ঢালী তালাবদ্ধ ঘরে ঝুলন্ত অবস্থায় প্রতিমার মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। এ ব্যাপারে থানার এসআই গৌতম মন্ডল জানান, মৃতের শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। সুরোতহাল রিপোর্ট শেষে মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে বলে তিনি জানান। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন অভিযোগ দায়ের হয়নি বলে ওসি (তদন্ত) এসএম জাবীদ হাসান জানিয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..