পাইকগাছায় একই পরিবারের দু’শিশু অপহরণ

ইমদাদুল হক,পাইকগাছা,খুলনা।। পাইকগাছা থেকে একই পরিবারের দু’শিশু অপহরনের ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে, উপজেলার গদাইপুর গ্রামের ঘোষ বাড়ীতে। অপহৃত শিশু সেতু ঘোষ (১০) ও দুর্জয় ঘোষ (৮) সঞ্জিত ঘোষের সন্তান।

সেতু ও দুর্জয় গোপাল পুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় ও প্রথম শ্রেনীর শিক্ষার্থী। ঘোষ পরিবার সুত্রে জানা যায়, অপহরনকারী যুবক সঞ্জিতের পুর্ব পরিচিত হিসেবে সোমাবার রাতে তাদের বাড়ীতে যাপন করে। শিশু দুটিকে নিয়ে ঐদিন সন্ধায় পার্শ্ববর্তী বাজারে নিয়ে খাবার খাওয়ায় ফিরে আসে। মঙ্গলবার সকালে নাস্তা করার কথা বলে শিশু দুটি নিয়ে যায়। এরপর আর ফিরে আসেনি।

এ ব্যাপারে সাতক্ষীরার শ্যমনগরের হরিহরনগর গ্রামের বনমালীর নামে থানায় জিডি হয়েছে। ওসি এমদাদুল হক শেখ জানান, এ ব্যাপারে থানায় জিডি হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।