এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৪০ বোতল ফেন্সিডিলসহ কছিম উদ্দিন (২৮) নামে এক মাদক ব্যবসায়ী আটক করেছে তেঁতুলিয়ায় মডেল থানার পুলিশ।
এএসআই মাজেদুল ইসলাম (মাজেদ) এর নেতৃত্বে তেঁতুলিয়া সদর ইউপির ডাঙ্গাপাড়া গ্রামে নিজ বাড়ি থেকে ৪০ বোতল ফেন্সিডিলসহ কছিম উদ্দিনকে আটক করে পুলিশ। সে দির্ঘ দিন ধরে প্রশাসনের চোখ এরিয়ে মাদক ব্যবসায় করে আসছিল। আটককৃত কছিম উদ্দিন ডাঙ্গাপাড়া গ্রামের আবু তাহেরের পুত্র।
তেঁতুলিয়া মডেল থানার ওসি তদন্ত আব্দুস সবুর জানান, আটককৃতের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দেওয়া হয়েছে। কছিম উদ্দীনের নামে থানায় একাধিক মামলা আছে।



