পঞ্চগড়ে মাহেন্দ্র চালকের মৃত্যু

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের মূহুরীজোত এলাকায় মাহেন্দ্র উল্টে চালক আসাদুর রহমান (১৮) নিহত হয়েছেন।২ মার্চ দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত আসাদুর রহমান সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের বিরাজোত এলাকার আফিজউদ্দীনের ছেলে।

এলাকাবাসী জানান, দুপুরে আসাদুর জমি চাষ করার জন্য মাহেন্দ্র নিয়ে নয়মাইল এলাকায় যাচ্ছিলেন। এ সময় মূহুরীজোত এলাকায় রাস্তার মোড় ঘুড়তেগিয়ে আসাদুর নিয়ন্ত্রণ হারালে  মাহেন্দ্রটি রাস্তার পাশের একটি পুকুরে উল্টে পড়ে।এসময় মাহেন্দ্রেের  নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।