এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ জন্ম সনদ শিশুর অধিকার, বাস্তবায়নের দায়িত্ব সবার” এ প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় জন্ম নিবন্ধন দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৬ অক্টোবর (মঙ্গলবার) সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় জন্ম নিবন্ধন দিবস উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মাসুদুল হকের সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী মাহমুদুর রহমান ডাবলু।
এ সময় উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইয়াছিন আলী মন্ডল, উপজেলা শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, উপজেলা কৃষি অফিসার জাহাঙ্গীর আলম ও উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।





