× Banner
সর্বশেষ
রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে একমত বাংলাদেশ-সেনেগাল আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা-ডেঙ্গু মোকাবিলায় ক্র্যাশ প্রোগ্রামে যাচ্ছে ডিএনসিসি বিমানবাহিনী কমান্ডারদের অগ্রগামী নিরাপত্তা মনোভাব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে বাটা গ্রুপের গ্লোবাল সিইওর সাক্ষাৎ ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিতে প্রশাসক নিয়োগ বাণিজ্যমন্ত্রীর সাথে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ পাইকগাছায় উন্নয়ন বঞ্চিত সড়কে মানুষের জীবন এখন প্রশ্নবিদ্ধ বগুড়ায় একাধিক মামলার আসামীকে কুপিয়ে হত্যা বিশ্ব চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ নাবিক তৈরি করতে কাজ করছে সরকার- নৌপ্রতিমন্ত্রী 

পঞ্চগড়ে করতোয়া নদী থেকে অজ্ঞাত এক কিশোরের মৃতদেহ উদ্ধার

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০১৬

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধিঃ

পঞ্চগড়ের মীরগড়ে করতোয়া নদী থেকে ১৫/১৬ বছর বয়সের অজ্ঞাত পরিচয় এক কিশোরের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

৬ ডিসেম্বর (মঙ্গলবার) দুপুরে মৃতদেহটি উদ্ধার করা হয়। দুপুরে স্থানীয়রা করতোয়া নদীতে ওই কিশোরের মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়।

পঞ্চগড় সদর থানার উপ পরিদর্শক (এসআই) সালাহ উদ্দিন জানায় ওই কিশোরের পরিচয় এখনো জানা যায়নি।

 


এ ক্যটাগরির আরো খবর..