পঞ্চগড়ের বোদা উপজেলায় পুষ্টিগুণ সম্পন্ন সজিনা চাষকে জনপ্রিয় করতে বিশেষ উদ্বুদ্ধকরণ ও চারা রোপন কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৪মে) সকাল ১১ টায় উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের আরাজি গাইঘাটা এলাকায় বসতবাড়ির পাশে ও রাস্তার ধারে সজিনা চারা ও কাটিং ডাল রোপনের মাধ্যমে এই কর্মসূচির সূচনা করা হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পঞ্চগড়ের উপ-পরিচালক আব্দুল মতিন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন।
এসময় তিনি বলেন, সজিনা একটি মিরাকল উদ্ভিদ। এটি ভিটামিন এ, সি, ই ক্যালসিয়াম, আয়রন, প্রোটিন ও অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ খাবার যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে জাদুর মত কাজ করে।
বোদা উপজেলা কৃষি অফিসার আহমেদ রাশেদ উন নবীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় উপ-সহকারী কৃষি কর্মকর্তাসহ, কৃষক কৃষাণীরা উপস্থিত ছিলেন।
এসময় আহমেদ রাশেদ উন নবী উপস্থিত কৃষক কৃষাণীদের সজিনা চারা ও ডাল রোপনের সঠিক পদ্ধতি হাতে-কলমে প্রদর্শন করান। তিনি এই উদ্ধুদ্ধকরণ কর্মসূচি উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রান্তিক কৃষকদের মাঝে সজিনা চাষের সুফল প্রচার করা হচ্ছে সেই সাথে পর্যায়ক্রমে সব এলাকায় চারা রোপণ করা হবে বলে জানান।
এ ক্যটাগরির আরো খবর..