× Banner
সর্বশেষ
চাকরি না খুঁজে কর্মসংস্থান সৃষ্টিকারী হোন – মির্জা ফখরুল দক্ষিণ কোরিয়া ও আরব আমিরাতের সঙ্গে এফটিএ আলোচনা শেষ পর্যায়ে – বাণিজ্যমন্ত্রী আগামী বিশ্বকাপে বিজ্ঞাপন থেকে বড় মুনাফার লক্ষ্য সরকারের: তথ্যমন্ত্রী কৃষিভিত্তিক শিল্প ও অ্যাগ্রো বিজনেসে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান সরকারি দেবেন্দ্র কলেজের গৌরবময় ঐতিহ্যের কথা তুলে ধরলেন পর্যটনমন্ত্রী বাংলাদেশকে উদ্ভাবননির্ভর অর্থনীতিতে রূপান্তরের লক্ষ্য সরকারের: প্রযুক্তিমন্ত্রী আবহাওয়ার সতর্কবার্তাবঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ২৭ জুলাই থেকে শুরু ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন, ২৪ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবির দুই দিন পর নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে

নড়াইল সদর কোর্ট বার্ষিক পরিদর্শনে এসপি সাদিরা খাতুন ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন

Dutta
হালনাগাদ: রবিবার, ১ অক্টোবর, ২০২৩
norail

নড়াইল সদর কোর্ট বার্ষিক পরিদর্শন করেন পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন।
শনিবার (৩০ সেপ্টেম্বর) পরিদর্শন উপলক্ষে নড়াইল সদর কোর্ট উপস্থিত হলে নড়াইল সদর কোর্ট পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এ সময় পুলিশ সুপারকে সশস্ত্র সালাম প্রদর্শন করেন নড়াইল সদর কোর্ট অফিসার এসকে আব্দুল্লাহ আল সাইদ।
পরিদর্শন শেষে পুলিশ সুপার পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন। পরিদর্শনকালে মামলা তদন্ত বিষয়ে যাবতীয় নথি পর্যালোচনা ও যথাযথ সংরক্ষণ, মামলার ব্রিফ তৈরি, প্রশাসনিক কার্যক্রম, সিডিএমএস যাচাই এবং পুলিশের অভ্যন্তরীণ শৃঙ্খলা বিষয়ে কোর্ট পুলিশ পরিদর্শকসহ অন্যান্য পুলিশ সদস্যদের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন। এছাড়া আসামী হেফাজতকালে সর্বদা সতর্কতা ও এ সংক্রান্ত আইনানুগ নিয়মসমূহের প্রতিপালন, আসামী ও ভিকটিমদের নিরাপত্তা নিশ্চিত করা, মালখানা  রেজিস্ট্রার যথাযথভাবে সংরক্ষণ করা, মামলার আলামত নিষ্পত্তি করা, যথানিয়মে ইউনিফর্ম পরিধান করা, কোর্ট প্রাঙ্গণ পরিস্কার-পরিচ্ছন্ন রাখার নির্দেশনা প্রদান করেন। তিনি কোর্ট পুলিশকে বিজ্ঞ আদালতের রোল মডেল ও আস্থার আশ্রয়স্থল” হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ও বিষয়টি নিশ্চিত করার জন্য কোর্ট  পুলিশ পরিদর্শককে নির্দেশ প্রদান করেন। পুলিশ সুপার কোর্ট সংশ্লিষ্ট সকল পুলিশদের সাথে মতবিনিময় করেন ।
এ সময় পুলিশ পরিদর্শক মোঃ নজরুল ইসলাম, পুলিশ পরিদশর্ক মোঃ শহিদুল ইসলাম, নড়াইলসহ বিভিন্ন পদমর্যাদার সংশ্লিষ্ট পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।


এ ক্যটাগরির আরো খবর..