× Banner
সর্বশেষ
কৃষকের উন্নয়নে সরকার কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম বাংলা নববর্ষ অসাম্প্রদায়িক চেতনা ও সংস্কৃতির উজ্জ্বল প্রতীক – আসাদুল হাবিব দুলু বোয়ালমারীতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে অন্যায়, অবিচার ও দুর্নীতি থাকবে না – সমাজকল্যাণ মন্ত্রী সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি বিএসপির মাদারীপুরের পেয়ারপুর ইউনিয়নে নেই কোন মাধ্যমিক বিদ্যালয়, ঝড়ে পড়ছে অনেক শিক্ষার্থী নির্বাচনি প্রতিশ্রুতির প্রতিটি কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছে সরকার -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করা হয়েছে – মির্জা ফখরুল সকল ধর্মের মানুষের ধর্মীয় অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার -তথ্য প্রতিমন্ত্রী

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর ২ কিশোরী ঢাকার টিকটকারদের ফাঁদ থেকে উদ্ধার

Ovi Pandey
হালনাগাদ: শনিবার, ৬ মে, ২০২৩
noakhali

নোয়াখালীর সদর উপজেলা থেকে এক সাথে নিখোঁজের পাঁচদিন পর ২ কিশোরীকে ঢাকার টিকটকারদের ফাঁদ থেকে উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (৬ মে) দুপুর ১টার দিকে এ সব তথ্য নিশ্চিত করেন নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম। তিনি বলেন, শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকার পল্লবী এলাকা থেকে ২ কিশোরীকে উদ্ধার করা হয়। এর আগে, গত ৩০ এপ্রিল তারা নিখোঁজ হয়।

এসপি আরো বলেন, গত ১ মে নিখোঁজ দুই কিশোরীর অভিভাবক সুধারাম মডেল থানায় দুটি নিখোঁজ ডায়রি করেন। এরপর তাদের উদ্ধারে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল তদন্তে নামে। তদন্তে জানা যায় নিখোঁজ কিশোরীরা একে অপরের বান্ধবী। তাদের একজন (২০) বছর বয়সী শিক্ষার্থী,অপরজন ১৯ বছর বয়সী, সে এক প্রবাসীর স্ত্রী। উভয়েই সামাজিক যোগাযোগের মাধ্যম টিকটক আসক্ত। টিকটক ব্যবহারের এক পর্যায়ে তাদের সাথে ঢাকার একটি টিকটকার দলের সঙ্গে পরিচয় হয়।

অপর এক প্রশ্নের জবাবে এসপি বলেন, পরিচয়ের এক পর্যায়ে ঢাকার ওই টিকটকার দল তাদের জীবনকে উপভোগ করার রঙিন জীবনের স্বপ্ন দেখায়। একপর্যায়ে রঙিন দুনিয়ার মোহে পড়ে ৩০ এপ্রিল সকাল  সাড়ে ৯টার ঘটিকার দিকে এক সাথে দুই বান্ধবী ঢাকার উদ্দেশ্যে পালিয়ে যায়। ঘটনার পাঁচ দিন পর জেলা গোয়েন্দা পুলিশের একটি দল ময়মনসিংহ ও ঢাকায় টানা ৩০ ঘন্টার অভিযান চালিয়ে টিকটকার দলের অস্থায়ী আবাসের সন্ধান পায়। পরে ঢাকার পল্লবী থানা এলাকায় টিকটকারদের অস্থায়ী আবাসে অভিযান পরিচালনা করে পুলিশ। টিকটক দলটি পুলিশের উপস্থিতি টের পেয়ে নিখোঁজ ২ কিশোরীকে রেখে পালিয়ে যায়। ডিবি পুলিশ তাদের উদ্ধার করে।

পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা আরো বলেন, যথাসময়ে উদ্ধার না হলে দুই কিশোরীকে ভারতে পাচার বা জোরপূর্বক পতিতাবৃত্তির শিকার হতো বলে ধারণা করা হচ্ছে। ঢাকার টিকটক দলটিকে শনাক্ত করার চেষ্টা চলছে বলেও জানান তিনি।


এ ক্যটাগরির আরো খবর..