নির্বাচিত হলে হিলারি ক্লিনটনকে জেলে পাঠাবে ট্রাম্প

নিউজ ডেস্কঃ মার্কিন নির্বাচনে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হলে হিলারি ক্লিনটনকে জেলে পাঠানোর ঘোষণা আবার দিলেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালনকালে হিলারি সরকারি কাজে ব্যক্তিগত এমেইল ব্যবহার করায় তাকে এই শাস্তি দেবেন বলে আজ এক বিতর্কে জানান ট্রাম্প।

গতকাল রোববার রাতে মিসেৌরির সেন্ট লুইয়ে আয়োজন করা হয় এই বিতর্কের। বিতর্কের শুরুতে পরিচয় করিয়ে দেয়ার সময় দুই প্রার্থী পরস্পরের দিকে তাকিয়ে হাসলেও হাত মেলাননি।

ট্রাম্প বলেন, হিলারির ব্যক্তিগত ইমেইল ব্যবহারের কারণে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা ক্ষুণ্ন হয়েছে কিনা তা খতিয়ে দেখতে তিনি একটি বিশেষ কমিশন গঠন করবেন।

তিনি হিলারিকে উদ্দেশ করে বলেন, আপনার এই কাজের জন্য লজ্জিত হওয়া উচিত ছিল।

বিতর্ক শুরুর আগে ডোনাল্ড ট্রাম্প নিজে থেকেই নারীদের প্রতি তার করা অশালীন মন্তব্য সামনে নিয়ে আসেন। তিনি বলেন, ২০০৫ সালে তার করা যে মন্তব্য নিয়ে ঝড় ওঠেছে, সেটা ছিল ব্যক্তিগত আলোচনা। তারপর তিনি হিলারি ক্লিনটনকে এই বলে আক্রমণ করেন, তার স্বামী সাবেক প্রেসিডেন্ট

বিল ক্লিনটন যেভাবে নারীদের নির্যাতন করেছেন, মার্কিন রাজনীতির ইতিহাসে তেমনটা আর কখনো করেননি। বিভিন্ন বিষয়ে দুই প্রার্থীই জবাব দিচ্ছেন। জনস্বার্থমূলক বিষয়গুলোই এই বিতর্কে প্রাধান্য পায়।

 

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।